বঙ্গবন্ধুর জন্মদিনে মানিকগঞ্জে প্রীতি ক্রিকেট ম্যাচ

মানিকগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০১৯, ২১:৩৬আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২২:০৫

মানিকগঞ্জে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকীতে জেলা প্রশাসন ও মানিকগঞ্জ প্রেসক্লাবের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ হয়েছে।

রবিবার সকালে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা এই ক্রিকেট ম্যাচের আয়োজন করে। খেলায় প্রেসক্লাবকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জেলা প্রশাসন ক্রিকেট একাদশ।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন দল। নির্ধারিত ১৬ ওভারে প্রেসক্লাব দল ৭৬ রান সংগ্রহ করে। জবাবে জেলা প্রশাসন ১৫.৪ বলে ৩ উইকেট ৭৭ রান করে জয়ী হয়।

জেলা প্রশাসন দলের অধিনায়ক ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস ও প্রেসক্লাবের অধিনায়ক ছিলেন সাব্বিরুল ইসলাম সাবু।

খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলকে পুরস্কার দেওয়া হয়। খেলায় ম্যাচসেরার পুরস্কার পান জেলা প্রশাসক এসএম ফেরদৌস।

পুরস্কার বিতরণীতে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, দপ্তর সম্পাদক এহতেশাম ভুনু উপস্থিত ছিলেন।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী