নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০১৯, ১৭:৫২আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৭:৫৩

কেন উইলিয়ামসন ব্যাট হাতে চমৎকার সময় পার করেছেন কেন ‍উইলিয়ামসন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেই পেয়েছেন ডাবল সেঞ্চুরি। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে নিউজিল্যান্ড অধিনায়ক জিতলেন স্যার রিচার্ড হ্যাডলি মেডেল। নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারকে দেওয়া হয় এই পুরস্কারটি।

বৃহস্পতিবার অকল্যান্ডের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঘোষণা করা হয় বর্ষসেরা ক্রিকেটারের নাম। অনুষ্ঠানের শুরুতে গত সপ্তাহে ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণ করা হয়। শুক্রবার দুই মসজিদে এক অস্ত্রধারীর হামলায় মারা গেছেন ৫০ জন।

বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারের সঙ্গে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও হয়েছেন উইলিয়ামসন। এই পুরস্কারের ভোটের সময়কালে ৮৯ গড়ে কিউই অধিনায়ক করেছেন ৮০১ রান।

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন রস টেলর। ব্যাটে রীতিমত বসন্ত চলছে তার। পুরস্কারটি নির্ধারণের সময়কালে ৮৪ গড়ে ওয়ানডেতে তিনি করেছেন ৭৫৯ রান। আর ট্রেন্ট বোল্ট হয়েছেন বর্ষসেরা প্রথম শ্রেণি বোলার। ২৪ গড়ে বাঁহাতি পেসারের উইকেট ৩৫। অন্যদিকে কলিন মুনরোর হাতে উঠেছে বর্ষসেরা টি-টোয়েন্টির পুরস্কার। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম