এনামুলের টানা তিন সেঞ্চুরির কীর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৯, ১৪:৫২আপডেট : ২২ মার্চ ২০১৯, ১৪:৫২

এনামুল হক (ফাইল ছবি) সাভারের পর আবাহনী লিমিটেডের বিপক্ষে ফতুল্লাতেও ব্যাট হাতে এনামুল হকের উচ্ছ্বাস। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা তৃতীয় সেঞ্চুরি উদযাপন করলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ডানহাতি ব্যাটসম্যান। মোহাম্মদ আশরাফুলের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।

শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১২৫তম বলে সেঞ্চুরির দেখা পান এনামুল। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি ছিল তার ১২তম সেঞ্চুরি। বিকেএসপির তিন নম্বর মাঠে আগের দুই ম্যাচেও তিন অঙ্কের ঘরে রান করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

প্রথম দুই ম্যাচে শুরুটা দারুণ করলেও ৩৭ ও ২৮ রানে বিদায় নেন তিনি। তারপর থেকে তার ব্যাট হাসছে। ১৪ মার্চ লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১০০ রানে অপরাজিত ছিলেন এনামুল। এর পাঁচ দিন পর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষেও সেঞ্চুরি আসে তার ব্যাটে। সাভারের আগুনে ফর্ম ধরে রেখে ফতুল্লার মাঠ মাতান তিনি। তাতে ৫ উইকেটে ৩০২ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক।

সেঞ্চুরির হ্যাটট্রিকের পথে ৬১ বলে প্রথম পঞ্চাশ ছোঁন এনামুল। পরের পঞ্চাশের দেখা পেতে বেশ সময় লেগেছে তারা। ৫ চার ও ২ ছয়ে সেঞ্চুরি করেন এই ২৬ বছর বয়সী ব্যাটসম্যান। তিন অঙ্কের ঘরে পৌঁছানোর পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি তিনি। ১২৮ বল খেলে ৫ চার ও ২ ছয়ে ১০২ রানে থামে তার দারুণ ইনিংস। নাজমুল ইসলাম অপুর কাছে এলবিডাব্লিউ হন এনামুল।

গত আসরের শেষ দিকে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে টানা তিন সেঞ্চুরি করেন আশরাফুল। এবার তার সঙ্গে ভাগ বসালেন জাতীয় দলে উপেক্ষিত থাকা এনামুল।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম