‘ভবিষ্যতে নিউজিল্যান্ডে নিরাপদ বোধ করবে বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০১৯, ১৬:৪৭আপডেট : ২২ মার্চ ২০১৯, ১৬:৫১

দেশে ফেরার আগে ক্রাইস্টচার্চ বিমানবন্দরে মাহমুদউল্লাহরা (ফাইল ছবি) সব ঠিকঠাক চলছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত এক সন্ত্রাসী হামলায় টেস্ট সিরিজ শেষ না করেই নিউজিল্যান্ড ছাড়তে হয়েছিল বাংলাদেশকে। ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছিল ক্রিকেটাররা। দেশটির ক্রীড়ামন্ত্রী গ্র্যান্ট রবার্টসন বলেছেন, ভবিষ্যত সফরে ক্রিকেটার ও সমর্থকরা নিউজিল্যান্ডকে নিরাপদ বোধ করবেন।

ক্রাইস্টচার্চ টেস্টের আগের দিন গত ১৫ মার্চ চোখের সামনে হৃদয়বিদারক দৃশ্য ঘটতে দেখেছিলেন তামিম-মুশফিকরা। ক্যারিয়ারে প্রথম এমন ঘটনার মুখোমুখি হয়েও নিউজিল্যান্ডের প্রতি বিদ্বেষ তৈরি হয়নি মনে। বরং দেশের বিমানে ওঠার আগে মুশফিক বলেছিলেন, এখনও তারা ভালোবাসেন নিউজিল্যান্ডকে।

বৃহস্পতিবার নিউজিল্যান্ড ক্রিকেটের অ্যাওয়ার্ড দেওয়ার দিনে রবার্টসন জানান, বাংলাদেশের পরের সফরে সর্বোচ্চ নিরাপত্তা পাবে। ২০২০ সালের অক্টোবরে নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা তাদের। অবশ্য এই ঘটনার পর বিসিবি জানিয়েছে, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা হলেই তারা বিদেশে খেলতে যাবে।

অকল্যান্ডে ক্রিকেটারদের স্বীকৃতি দেওয়ার দিনে নিউজিল্যান্ড ক্রীড়ামন্ত্রী জানান, খেলোয়াড় ও স্টাফরা নিরাপদে দেশে ফেরায় স্বস্তি প্রকাশ করে বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবির কাছে চিঠি লিখেছেন। অনুষ্ঠানে রবার্টসন আরও বলেছেন, ‘কারও ব্যক্তিগত ঘৃণা ও সহিংস আচরণ বন্ধুত্বে ভাঙন ধরাতে পারে না। নিউজিল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাপারেও একই কথা বলছি। আমাদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক।’

কোনও সংকোচ ছাড়াই বাংলাদেশ আবার নিউজিল্যান্ডে ক্রিকেট দল পাঠাবে বিশ্বাস রবার্টসনের, ‘আমি আশা করছি পরের সফরে নিউজিল্যান্ড এলে খেলোয়াড় ও সমর্থকরা যথেষ্ট নিরাপদ বোধ করবেন। তারা জানেন, আমরা হাত বাড়িয়ে তাদের স্বাগত জানাবো।’

দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে ক্রিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা ক্রীড়ামন্ত্রীর, ‘অন্ধকারের মধ্যেও আশার আলো খুঁজে পাওয়া যায়। ক্রিকেট ও খেলা আবারও দুই দেশকে এক করবে আমার বিশ্বাস।’ ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম