২৫ বলে সেঞ্চুরি, এক ওভারে ৬ ছক্কা!

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০১৯, ২১:১৮আপডেট : ২২ মার্চ ২০১৯, ২১:২৫

ব্যাটে তাণ্ডব চালিয়েছেন উইল জ্যাকস ছক্কায় বৃষ্টি ঝরালেন উইল জ্যাকস। ইংল্যান্ড বাদে নামটা ক্রিকেট বিশ্বে অতটা পরিচিত হওয়ার কথা নয়। হবেই বা কিভাবে, ২০ বছর বয়সী এই ব্যাটসম্যানের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকই হয়েছে তো গত বছর। তবে বিধ্বংসী এক ইনিংস খেলে নিজের নাম এবার ছড়িয়ে দিয়েছেন জ্যাকস।

সারের এই ব্যাটসম্যান ২৫ বলে পূরণ করেন সেঞ্চুরি। বিধ্বংসী এই ইনিংসে এক ওভারে মেরেছেন আবার ৬ ছক্কা! দুবাইয়ে প্রাক-মৌসুম প্রস্তুতির টি-টেন ম্যাচে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে তাণ্ডব চালিয়েছেন জ্যাকস। হোক না প্রস্তুতি ম্যাচ, এই অর্জন তার ক্রিকেট ক্যারিয়ারকে এগিয়ে নিতে নিশ্চিতভাবেই ভূমিকা রাখবে।

স্টিফেন প্যারির এক ওভারে ৬ ছক্কা হাঁকিয়েছেন জ্যাকস। আর ২৫ বলে পূরণ করেন সেঞ্চুরি। প্রস্তুতি ম্যাচ না হলে ক্রিস গেইলের দ্রুততম শতকের রেকর্ড নিজের করে নিতেন ২০ বছর বয়সী এই তরুণ। প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক ক্যারিবিয়ান হার্ডহিটার। ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে ৩০ বলে পূরণ করেছিলেন তিনি সেঞ্চুরি।

তবে টি-টেন ক্রিকেটের দ্রুততম শতকের রেকর্ডটা নিজের করে নিয়েছেন জ্যাকস। গত বছর অ্যালেক্স হেলসের করা ৮৭ রান ছিল এই ফরম্যাটের দ্রুততম, যেটা এখন চলে গেল জ্যাকসের দখলে। সারের এই ব্যাটসম্যান ৩০ বলে থামেন ১০৫ রান করে। বিধ্বংসী ইনিংসটি তিনি সাজান ৮ চার ও ১১ ছক্কায়।

বিধ্বংসী ইনিংস নিয়ে জ্যাকসের বক্তব্য, ’৯৮ রানের আগপর্যন্ত সেঞ্চুরি নিয়ে আমি মোটেও ভাবিনি। সব কিছু খুব দ্রুত ঘটে গেছে। ৯৮ রান করার পর আমার মনে হয়েছে, এরপর ২ রান নিয়ে আবার নতুন করে শুরু করি।’ ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম