জন্মদিনে ইডেন গার্ডেনে ঘণ্টা বাজালেন সাকিব

স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০১৯, ১৮:১৮আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১৮:৩৭

ঘণ্টা বাজালেন সাকিব বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের জন্মদিন রবিবার। দেশের বাইরে ৩২তম জন্মদিন পালন করছেন আইপিএল খেলতে ভারতে থাকা এই অলরাউন্ডার। এই দিনে তাকে বিশেষ সম্মাননা দিয়েছে তার সাবেক ক্লাব কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ শুরুর আগে ইডেন গার্ডেনে ‘ফাইভ মিনিটস’ ঘণ্টা বাজালেন ৩১ বছর বয়সী সাকিব।

রবিবার আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেছে সানরাইজার্স হায়দরাবাদ। এই ক্লাবে এবার খেলছেন সাকিব। সাবেক ক্লাবের বিপক্ষে একাদশেও জায়গা পেয়েছেন তিনি। এমন দিনে তাকে জয় উপহার দিতে দৃঢ় প্রতিজ্ঞ হায়দরাবাদ।

তার শনিবার দিবাগত রাত ১২টা বাজতেই সাকিবকে শুভেচ্ছা জানিয়ে টুইট করে হায়দরাবাদ। তারা লিখেছে, ‘সাকিবকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তোমার বিশেষ দিনটি উদযাপন করার জন্য কী দারুণ একটা দিন। আপনারা সবাই জানেন, তার জন্য সঠিক উপহার কী হতে পারে!’   

জন্মদিনে শুধু নিজ ক্লাব নয়, প্রতিপক্ষের মাঠেও সম্মানিত হলেন সাকিব। এই কলাকাতার হয়েই আইপিএলে দুইবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন তিনি। আইপিএল ক্যারিয়ারে ইডেন গার্ডেনে কাটিয়েছেন ৬ বছর। ম্যাচ শুরুর আগে অগণিত দর্শকদের সামনে ঘণ্টা বাজান সাকিব। আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে তাকে হাততালি দিয়ে শুভেচ্ছা জানান দর্শকরাও। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রধান সৌরভ গাঙ্গুলীর চেষ্টায় ২০১৬ সালের শেষ দিকে লর্ডসের অনুকরণে এই ঘণ্টা স্থাপন করা হয়। ম্যাচ শুরুর আগে এখানে ঘণ্টা বাজানো ঐতিহ্যের একটা অংশ।

গত ফেব্রুয়ারির শুরুতে বিপিএল ফাইনালে চোট পেয়ে কয়েক সপ্তাহ মাঠের বাইরে ছিলেন সাকিব। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে থাকলেও পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে খেলেননি ম্যাচ। বিপিএল দিয়ে দেড় মাস পর প্রথমবার ক্রিকেট মাঠে নামলেন তিনি। 

একাদশে জায়গা পেলেও ব্যাটিংয়ে নামতে পারেননি সাকিব। ডেভিড ওয়ার্নারের ঝড়ে ৩ উইকেটে ১৮১ রান করেছে তার দল হায়দরাবাদ। ক্রিকেটে প্রতিযোগিতামূলক ম্যাচে ফেরার দিনে ৫৩ বলে ৮৫ রান করেন অস্ট্রেলিয়ান ওপেনার। এছাড়া বিজয় শঙ্কর করেন ২৪ বলে ৪০ রান। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক