আবাহনী-মোহামেডান রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৯, ২২:১৭আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২২:১৮

মোহামেডানকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখতে চায় আবাহনী এক সময় আবাহনী-মোহামেডান লড়াইয়ের উত্তেজনা ছড়িয়ে পড়তো দেশের ক্রিকেট মহলে, গ্যালারিতে দেখা যেতো দুই দলের সমর্থকদের ভিড়। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইকে ঘিরে আগের মতো উত্তেজনা নেই হয়তো। তবু আবাহনী-মোহামেডান ম্যাচের উত্তাপ টের পাওয়া যাচ্ছে ক্রিকেটাঙ্গনে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে যে ম্যাচ শুরু হবে সোমবার সকাল সাড়ে ৯টায়।

আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ম্যাচটি নিয়ে রোমাঞ্চিত। রবিবার অনুশীলন শেষে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সকালে অনুশীলন শুরু করেই মনে হলো কাল আবাহনী-মোহামেডান ম্যাচ। সব সময় শুনেছি, এই দুই দলের ম্যাচ খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। আশা করি, আগামীকাল দারুণ একটা ম্যাচ খেলতে পারবো আমরা।’

তিনি আরও বলেছেন, ‘এবার আবাহনী বেশ শক্তিশালী দল। তবে কাল জিততে হলে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ভালো খেলতে হবে আমাদের। ভালো খেলতে পারলে ফল আমাদের পক্ষে আসবেই।’

৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আবাহনী এখন ঢাকা প্রিমিয়ার লিগের শীর্ষে। প্রথম চার ম্যাচ জিতে দারুণ সূচনা হয়েছিল বর্তমান চ্যাম্পিয়নদের, তবে পঞ্চম রাউন্ডে হেরে যায় প্রাইম ব্যাংকের কাছে।

চিরপ্রতিদ্বন্দ্বীকে হারানোর লক্ষ্যে অনুশীলন চলছে মোহামেডানের টানা তিন জয়ে মোহামেডানের শুরুটাও ভালো হয়েছিল। কিন্তু পরের দুই ম্যাচে লিজেন্ড অব রূপগঞ্জ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে হেরে ঐতিহ্যবাহী দলটি নেমে গেছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে।

গত দুই ম্যাচের ব্যর্থতা ভুলে আবাহনীকে হারাতে আত্মবিশ্বাসী মোহামেডানের কোচ মঞ্জুরুল ইসলাম। জাতীয় দলের সাবেক পেসার বলেছেন, ‘কাল আলাদা একটা দিন, আলাদা একটা ম্যাচ। দল হিসেবে খেলতে পারলে আবাহনীকে হারানো সম্ভব। আশা করি, কাল আমরা জয়ের ধারায় ফিরতে পারবো।’

মোসাদ্দেক, মাশরাফি ‍মুর্তজা, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্তদের নিয়ে আবাহনী শক্তিশালী দল। অধিনায়ক রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল, শফিউল ইসলাম, সোহাগ গাজী, লিটন দাসকে নিয়ে মোহামেডানও কম শক্তিশালী নয়। তাই একটা জমজমাট ম্যাচের আশা করাই যায়।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক