পান্ত ঝড়ে দিল্লির দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০১৯, ০১:০১আপডেট : ২৫ মার্চ ২০১৯, ০১:১৭

ঋষভ পান্তের ব্যাটিং ঝড় আইপিএলের তৃতীয় দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পান্ত। তাতে দিল্লি ক্যাপিটালসের গড়া রানের পাহাড়ে ওঠা সম্ভব হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। ২০১২ সাল থেকে প্রথম ম্যাচে জয়খরা এবারও কাটাতে পারলো না সাবেক চ্যাম্পিয়নরা। ৩৭ রানের জয়ে এবারের আইপিএল শুরু করেছে দিল্লি।

আগে ব্যাট করে ৬ উইকেটে ২১৩ রান করে দিল্লি। বিশাল টার্গেটে সুবিধা করতে পারেনি মুম্বাই। ১৯.২ ওভারে ১৭৬ রানে অলআউট হয় তারা।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় মুম্বাই। স্বাগতিক বোলাররা ২৯ রানে ২ উইকেট নিয়ে শুরুটা ভালো করেন। কিন্তু তারপর খেই হারায় তারা। শিখর ধাওয়ানের সঙ্গে কলিন ইনগ্রামের ৮৩ রানের জুটি অস্বস্তিতে ফেলে মুম্বাইকে।

ইনগ্রাম ৩২ বলে ৭ চার ও ১ ছয়ে ৪৭ রান করে আউট হন। কিছুক্ষণ পর ধাওয়ানও হাফসেঞ্চুরি না করার আক্ষেপে মাঠ ছাড়েন। ৩৬ বলে ৪৩ রান করেন তিনি চারটি ৪ ও একটি ৬ মেরে।

পরপর দুই ওভারে আরও দুই উইকেট হারায় দিল্লি। কিন্তু একপ্রান্ত আগলে রেখে ঝড় তোলেন পান্ত। মাত্র ১৮ বলে ফিফটি পূর্ণ করেন তিনি ৬ চার ও ৪ ছয়ে।

পান্ত শেষ পযন্ত টিকে ছিলেন ক্রিজে। ২৭ বলে ৭টি করে চার ও ছয়ে ৭৮ রানে অপরাজিত ছিলেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

মিচেল ম্যাকক্লেনাঘান সবচেয়ে বেশি ৩ উইকেট নেন মুম্বাইয়ের পক্ষে।

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মুম্বাই। যুবরাজ সিং ও ক্রুনাল পান্ডিয়ার ব্যাটে কিছুটা লড়াই চালিয়ে গেছে তারা। যুবরাজ ৩৫ বলে করেন ৫৩ রান। আর ১৫ বলে ৩২ রান করে আউট হন ক্রুনাল। ম্যাচসেরা হয়েছেন পান্ত।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম