দুর্দান্ত আন্দ্রে রাসেলে কলকাতার টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০১৯, ০০:৪১আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১০:২৩

আন্দ্রে রাসেলের উইকেট উদযাপন ব্যাট হাতে আবার ঝড় তুললেন, এরপর বোলিংয়েও জ্বলে উঠলেন আন্দ্রে রাসেল। তার দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে টানা দ্বিতীয় জয় তুলে নিলো কলকাতা নাইট রাইডার্স। বুধবার আইপিএলের একমাত্র খেলায় কলকাতা ২৮ রানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে।

ইডেন গার্ডেনসে রবিন উথাপ্পা ও নিতিশ রানার ঝড়ো হাফসেঞ্চুরির পর রাসেলের টর্নেডো ইনিংসে কলকাতা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে করে ২১৮ রান। কঠিন এই লক্ষ্যে ডেভিড মিলার ও মায়ঙ্ক আগারওয়ালের হাফসেঞ্চুরিতে পাঞ্জাবের ইনিংস শেষ হয় ৪ উইকেটে ১৯০ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন কলকাতা ওপেনার সুনিল নারিন। ৯ বলে ১ চার ও ৩ ছক্কায় করে যান তিনি ২৪ রান। আরেক ওপেনার ক্রিস লিন করেন ১০ রান। এরপর বড় জুটি গড়ে হাফসেঞ্চুরি তুলে নেন উথাপ্পা ও রানা। দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৪ বলে ২ চার ও ৭ ছক্কায় রানা খেলে যান ৬৩ রানের ইনিংস। উথাপ্পা অপরাজিত থাকেন ৬৭ রানে, ৫০ বলের ইনিংসে মেরেছেন ৬ চারের সঙ্গে ২ ছক্কা।

তবে আক্রমণাত্মক ব্যাটিংয়ে তাদেরও ছাড়িয়ে গেছেন রাসেল। আগের ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে ক্যারিবিয়ান ব্যাটসম্যান মাত্র ১৭ বলে করে যান ৪৮ রান। ঝড়ো ইনিংসটি তিনি সাজান ৩ চার ও ৫ ছক্কায়। তাতে ২০০ ছাড়ায় কলকাতার স্কোর।

কঠিন লক্ষ্যে খেলতে নেমে পাঞ্জাব শুরুতেই হারায় লোকেশ রাহুলকে (১)। ক্রিস গেইলও সুবিধা করতে পারেননি, ২ চার ও ২ ছাক্কা হাঁকিয়ে খানিক সময় বিনোদন দিলেও ১৩ বলে ২০ রান করে ফেরেন প্যাভিলিয়নে।

এরপর আগারওয়াল ৩৪ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৮ রানের ইনিংস খেললেও আস্কিং রানরেট বাড়তে থাকে পাঞ্জাবের। ডেভিড মিলারের ৪০ বলে ৫ চার ও ৩ ছক্কায় সাজানো হার না মানা ৫৯ রানের ইনিংস ও মানদীপ সিংয়ের ১৫ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় অপরাজিত ৩৩ রানের ইনিংস দুটিতেও হার এড়াতে পারেনি জয় দিয়ে এবারের আইপিএল শুরু করা পাঞ্জাব।

ঝড়ো ব্যাটিংয়ের পর বোলিংয়ে ৩ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট তুলে নেওয়া রাসেলের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক