চতুর্থ ওয়ানডেতে নেই অধিনায়ক শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০১৯, ১৫:৪১আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১৫:৫৪

শোয়েব মালিক দুই ম্যাচ আগেই সিরিজ খুঁইয়েছে পাকিস্তান। আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তৃতীয় ম্যাচ হারের সঙ্গে পাকিস্তানের জন্য আরও ধাক্কা হয়ে এসেছে অধিনায়ক শোয়েব মালিকের চোট। সিরিজের চতুর্থ ওয়ানডে খেলতে পারবেন না এই ব্যাটসম্যান।

আজ (শুক্রবার) দুবাইয়ে চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। ম্যাচটিতে মালিকের অনুপস্থিতিতে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন ইমাদ ওয়াসিম। নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদ এই সিরিজে বিশ্রামে থাকায় তার জায়গায় অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল মালিককে। যদিও নতুন দায়িত্বে দলকে কিছুই দিতে পারেননি। ব্যর্থতার মাঝে আবার পাঁজরের চোটে তিনি ছিটকে গেছেন চতুর্থ ওয়ানডে থেকে।

তার বদলি হিসেবে ওয়ানডেতে অভিষেক হয়ে যাচ্ছে সাদ আলীর। আসলে আন্তর্জাতিক ক্রিকেটেই অভিষেক হতে যাচ্ছে ২৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যানের। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৮ ম্যাচে ৪৬.০৮ গড়ে তার রান ১ হাজার ৭০৫। ১ সেঞ্চুরির সঙ্গে করেছেন ১২ হাফসেঞ্চুরি।

বিশ্বকাপের আগে নিয়মিত একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে পাকিস্তান। সরফরাজরা না থাকায় হারের বৃত্তে আটকে গেছে তারা। বিপরীতে বিশ্বকাপের আগমুহূর্তে চেনা রূপে ফিরেছে অস্ট্রেলিয়া। ভারতকে তাদেরই মাটিতে ওয়ানডে সিরিজ হারানোর পর পাকিস্তানের ‘ঘরের মাঠ’ সংযুক্ত আরব আমিরাতেও সিরিজ নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম