এপ্রিলে বাংলাদেশে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৯, ২০:২১আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২০:২১

পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল সামনের মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল। এপ্রিলে তিন সপ্তাহের সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে দুটি তিন দিনের ম্যাচ ও তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলবে সফরকারীরা। আজ (শুক্রবার) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে খবরটি।

পাকিস্তানের স্কোয়াড ২৫ এপ্রিল আসবে বাংলাদেশে। আর ২৯ এপ্রিল তিন দিনের ম্যাচ দিয়ে শুরু হবে খেলা। এই সিরিজ সামনে রেখে ৩১ মার্চ থেকে লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলন শুরু করবে প্রাথমিক স্কোয়াডে থাকা ২৬ খেলোয়াড়, সেখান থেকে পিসিবি চূড়ান্ত দল ঘোষণা করবে এপ্রিলের ‍দ্বিতীয় সপ্তাহে।

দুবাইয়ে অস্ট্রলিয়া অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে পাওয়া সাফল্য ধরে রাখার আশা পাকিস্তানের। ৫০ ওভারের পাঁচ ম্যাচের সিরিজ পাকিস্তান জিতে নিয়েছে ৩-২ ব্যবধানে। সেই সুখস্মৃতি সঙ্গী করে এবার বাংলাদেশে আসছে তারা।

সূচি নিশ্চিত করে পিসিবির ডিরেক্টর ইন্টারন্যাশনাল জাকির খান বলেছেন, ‘এই সিরিজটি অনূর্ধ্ব-১৬ দলের সামনের ও ভবিষ্যতের সিরিজের জন্য বড় একটি ধাপ। দুবাইয়ে পাকিস্তান হারিয়েছে অস্ট্রেলিয়াকে, আর এখন তাদেরই মতো কঠিন প্রতিপক্ষ বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে ভিন্ন কন্ডিশনে।’

বাংলাদেশ সফরে আসা পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল তিন দিনের ও ৫০ ওভারের ম্যাচ খেলবে দুই ভেন্যুতে। ২৯ এপ্রিল তিন দিনের ম্যাচ শুরু হবে ফতুল্লায়। আর পরের ম্যাচগুলো হবে খুলনায়। ১৫ মে ৫০ ওভারের তৃতীয় ম্যাচ দিয়ে শেষ হবে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের বাংলাদেশ সফর।

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম