ব্যাটিংয়ে মনোযোগী মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৯, ২১:১৭আপডেট : ৩১ মার্চ ২০১৯, ২১:২২

দলের প্রয়োজনে ২০/৩০ রান করতে পারলেই মিরাজ খুশি অনূর্ধ্ব-১৯ দলে তার পরিচয় ছিল অলরাউন্ডার। অফব্রেক বোলিংয়ের পাশাপাশি ব্যাট করতেন টপ অর্ডারে, রানও পেতেন নিয়মিত। কিন্তু জাতীয় দলে প্রবেশের পর মেহেদী হাসান মিরাজ শুধুই অফস্পিনার। লোয়ার অর্ডারে নামলে ব্যাট করার সুযোগও অবশ্য থাকে না। তবে আগামীতে জাতীয় দলে ব্যাট হাতেও অবদান রাখতে চান তিনি।

রবিবার মিরপুর ক্রিকেট একাডেমিতে শুধু ব্যাটিং অনুশীলন করেছেন মিরাজ। অনুশীলন শেষে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আজ অনেকক্ষণ ব্যাটিং করেছি। কাল প্রিমিয়ার লিগে খেলবো, পরশু বোলিং আর জিম করবো।’

বাংলাদেশ দলে ৭/৮ নম্বরের আগে ব্যাটিংয়ে নামার সুযোগ নেই। মিরাজ তাই সেভাবেই প্রস্তুত করছেন নিজেকে, ‘দলের বিপদের সময় ২০/৩০ রানও ভীষণ গুরুত্বপূর্ণ। আমি হয়তো বড় ইনিংস খেলার সুযোগ পাবো না। দলও আমার কাছ থেকে ২০/৩০ রানের বেশি আশা করে না। তবে শেষ দিকে ভালো একটা জুটি গড়তে পারলে দলের অনেক উপকার হবে। আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’  

স্লগ ওভার ব্যাটিং নিয়ে তার বিশ্লেষণ, ‘স্লগ ওভারে ভালো বোলাররা বল করেন, আর ফিল্ডিং সেট আপ থাকে ভিন্ন ভিন্ন। ওই ধরনের পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত করছি নিজেকে।’

৩০ মে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ইংল্যান্ডের পিচ সাধারণত স্পিন সহায়ক হয় না। মিরাজ তাই উইকেট শিকারের চেয়ে রান আটকানোর মতো বোলিং অনুশীলনে বেশি মনোযোগী এখন, ‘ইংল্যান্ডে স্পিনাররা পিচ থেকে খুব বেশি সহায়তা পায় না। তবে উইকেট না পেলেও দলের জন্য ইকোনমিক্যাল বোলিং করা প্রয়োজন। ওভার প্রতি ৫ বা সাড়ে ৫ রান দিতে পারলে ভালোই। এর সঙ্গে দুয়েকটা উইকেট নিতে পারলে তো কথাই নেই। বিশ্বকাপে কম রান দেওয়াই আমার লক্ষ্য।’

ছবি: সাজ্জাদ হোসেন

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম