যুব দলের বাংলাদেশ সফর স্থগিত করলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০১৯, ২২:৩১আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ০০:১২

যুব দলের বাংলাদেশ সফর স্থগিত করলো নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার ধকল এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি নিউজিল্যান্ড। তাই অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর স্থগিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। রবিবার এই খবর নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

আগামী ১০ এপ্রিল থেকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম প্রস্তুত ছিল এই সিরিজ আয়োজনে।

কিন্তু শুরু হওয়ার সপ্তাহখানেক আগে এই সিরিজ স্থগিত করার কথা বিসিবিকে জানালো নিউজিল্যান্ড ক্রিকেট। জানা গেছে, গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনার ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি তারা। যুব ক্রিকেটারদের পাঠাতে আপত্তি জানিয়েছে তাদের মা-বাবারা।

নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হোম সিরিজ স্থগিত করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী তারা আসতে পারছে না বলে জানিয়েছে আমাদের।’

সিরিজ স্থগিতের কারণ সম্পর্কে এই বিসিবি কর্মকর্তা জানান, ‘সন্ত্রাসী হামলার ধকল এখনও তারা কাটিয়ে উঠতে পারেনি। জানতে পেরেছি তরুণ ক্রিকেটারদের মধ্যে এই সিরিজ আয়োজনে আপত্তি জানিয়েছে তাদের বাবা মা।’

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শেষ টেস্টের আগের দিন জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের মসজিদে এক সন্ত্রাসী হামলা চালায়। তাতে নিহত হন ৫০ জন, আহত হন আরও অনেকে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাংলাদেশের ক্রিকেটাররা। ক্রিকবাজ

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম