বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়ক গুলবাদিন নাইব

স্পোর্টস ডেস্ক
০৫ এপ্রিল ২০১৯, ১৫:১৯আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১৫:১৯

গুলবাদিন নাইব গুলবাদিন নাইবের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান। শুক্রবার আসগর আফগানকে সরিয়ে তাকে অধিনায়ক ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড (এসিবি)।

শুধু ওয়ানডে নয়, টেস্ট ও টি-টোয়েন্টিতেও নতুন অধিনায়ক নির্বাচিত করেছে এসিবি। তিন ফরম্যাটে ৩ অধিনায়ক ঘোষণা করেছে তারা। টেস্ট দলের নেতৃত্ব দেবেন রহমত শাহ। রশিদ খান অধিনায়কত্ব করবেন টি-টোয়েন্টি দলের।

২০১৫ সালে মোহাম্মদ নবির কাছ থেকে অধিনায়কত্ব পান আসগর। দারুণ ভূমিকা রেখেছেন তিনি। তার নেতৃত্বে আফগানিস্তান আইসিসির পূর্ণ সদস্য হয়, আর মার্চে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জেতে তারা।

৩১ বছর বয়সী আসগরের ওয়ানডে সাফল্যও বলার মতো। ৩৩টি ওয়ানডে জয়ে নেতৃত্ব দেন তিনি। আইসিসি বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর কীর্তি গড়ে আসগরের আফগানিস্তান। এছাড়া তিনি অধিনায়ক হিসেবে ৫৯ টি-টোয়েন্টি খেলে জেতেন ৩৭ ম্যাচ।

নাইবের নতুন অধ্যায় শুরু হবে মে মাসে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড সফর দিয়ে। স্বাগতিকদের বিপক্ষে দুটি করে ওয়ানডে খেলবে তারা। এরপর ১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ শুরুর আগে ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ডের। আইসিসির ওয়েবসাইট

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম