ব্রাভোকে দুই সপ্তাহ পাচ্ছে না চেন্নাই

স্পোর্টস ডেস্ক
০৫ এপ্রিল ২০১৯, ২১:২৭আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২১:২৭

ডোয়াইন ব্রাভো চেন্নাই সুপার কিংসে বড় ধাক্কা! দুই সপ্তাহের জন্য তারা পাচ্ছে না ডোয়াইন ব্রাভোকে। হ্যামিস্ট্রিং চোটে আইপিএলের পরের কয়েক ম্যাচ খেলা হচ্ছে না ক্যারিবিয়ান অলরাউন্ডারের।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চলতি আইপিএলে প্রথম হারের তিক্ততা পেয়েছে চেন্নাই। ৩ এপ্রিল ওয়াংখেড়ের ওই ম্যাচেই হ্যামিস্ট্রিংয়ে টান পড়ে ব্রাভোর। যাতে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ডেথ ওভার ‘স্পেশালিস্ট’।

চেন্নাই ইতিমধ্যে হারিয়েছে দুই পেসার লুঙ্গি এনগিদি (চোটে) ও ডেভিড উইলিকে (ব্যক্তিগত কারণে)। এর মধ্যে ব্রাভোর চোট নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। আইপিএলের নিয়ম অনুযায়ী, শুধুমাত্র চোটে আক্রান্ত খেলোয়াড়ের বদলি নেওয়া সম্ভব, তাই উইলির বদলি নেওয়া সম্ভব হচ্ছে না চেন্নাইয়ের।

মুম্বাইয়ের বিপক্ষে শেষ ওভারে ২৯ রান খরচ করেছিলেন ব্রাভো। তবে আগের ম্যাচে রাজস্থানের বিপক্ষে তার দুর্দান্ত পারফরম্যান্সেই জিতেছিল চেন্নাই। শেষ ওভারে রাজস্থানের ১২ রান দরকার পড়লেও ব্রাভোর চমৎকার বোলিংয়ে তারা পারেনি। তাছাড়া ব্যাট হাতেও ১৬ বলে ক্যারিবিয়ান অলরাউন্ডার করেছিলেন ২৭ রান।

কার্যকরী ব্রাভোকে দুই সপ্তাহ না পাওয়াটা চেন্নাইয়ের জন্য দুশ্চিন্তার বিষয়ই বটে। এনগিদির জায়গায় দলে ভেড়ানো স্কট কুজেলিনকে খেলানোর ইঙ্গিত ফ্র্যাঞ্চাইজিটির ব্যাটিং কোচ মাইক হাসির, ‘হ্যাঁ, অবশ্যই (স্কট কুজেলিন জায়গাটা পূরণ করতে পারে)। আমি নিশ্চিত এমএস (ধোনি) ও (স্টিফেন) ফ্লেমিং স্কটকে দেখবে।’ নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার ডেথ ওভারে বেশ কার্যকর।

তবে ব্রাভোকে হারানো বড় ধাক্কা হিসেবেই দেখছেন হাসি। সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান বলেছেন, ‘অবশ্যই সে (ব্রাভো) দলে দারুণ ভারসাম্য তৈরি করে। ও খুব ভালো মানের খেলোয়াড়, তাই তার না থাকাটা দলের জন্য কিছুটা তো চিন্তার ব্যাপারই। ওকে হারানো আমাদের জন্য অনেক বড় ক্ষতির, তবে দল হিসেবে আমরা সেটা কাটিয়ে উঠতে পারব।’ ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম