বিধ্বংসী রাসেলে বেঙ্গালুরুর ২০৫ রানও টপকে গেল কলকাতা

স্পোর্টস ডেস্ক
০৬ এপ্রিল ২০১৯, ০০:৪৬আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ০১:১৩

১৩ বলে ৪৩* রানের ইনিংস খেলে জয় নিশ্চিতের পর সতীর্থদের ভালোবাসায় সিক্ত আন্দ্রে রাসেল। ব্যাটে বল লাগছে, আর উড়ে পড়ছে গ্যালারিতে। ছক্কা মারার শপথ নিয়েই যেন নেমেছিলেন আন্দ্রে রাসেল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর করা ২০৫ রান টপকে যেতে হলে ছক্কা ছাড়া উপায়ও ছিল না। ফর্মের তুঙ্গে থাকা ক্যারিবিয়ান হার্ডহিটারের সামনে কোহালিদের এই সংগ্রহটাও হয়ে গেল ‘ছেলেখেলা’। মাত্র ১৩ বলে হার না মানা ৪৩ রানের টর্নেডো ইনিংস খেলে রাসেল নিশ্চিত করেছেন কলকাতা নাইট রাইডার্সের ৫ উইকেটের জয়।

রানে ফিরলেন বিরাট কোহলি। এবি ডি ভিলিয়ার্সকেও পাওয়া গেল চেনা রূপে। এই দুই ব্যাটসম্যানের ঝড়ো হাফসেঞ্চুরিতে বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে করে ২০৫ রান। তাতে চলতি আইপিএল মৌসুমে প্রথম জয়ের আশা জাগে তাদের। কিন্তু ‘নির্দয়’ রাসেলে সব পাল্টে গেল। টর্নেডো এক ইনিংস খেলে ৫ বল আগেই অসাধারণ এক জয় এনে দিয়েছেন তিনি কলকাতাকে। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। অন্যদিকে ৫ খেলায় এখনও জয়হীন বেঙ্গালুরু।

১৯তম ওভারেই খেলার মোড় পাল্টে দেন রাসেল। টিম সাউদির করা ওই ওভারে নিয়েছেন ২৯ রান, ছক্কাই মেরেছেন তিনি চারটি। সব মিলিয়ে ১ চারের সঙ্গে ৭ ছক্কায় ১৩ বলে করেছেন অপরাজিত ৪৮ রান। এমন পারফরম্যান্সের পর ম্যাচসেরার পুরস্কার তার হাতেই মানায়। রাসেল ঝড়ের আগে ক্রিস লিনের ৩১ বলে করা ৪৩ রান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অবদান রেখেছেন নিতিশ রানা (৩৭) ও রবিন উথাপ্পা (৩৩)।

বেঙ্গালুরুর হারের পেছনে নিশ্চিতভাবে কাঠগড়ায় উঠবেন টিম সাউদি। উইকেট তো পানইনি, কিউই পেসার ৪ ওভারে খরচ করেছেন ৬১ রান! ব্যর্থতার ভিড়ে ৩.১ ওভারে পবন নেগি ২১ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ সময় পার করে বেঙ্গালুরু। অধিনায়ক কোহলি ৪৯ বলে ৯ চার ও ২ ছক্কায় করেন ৮৪ রান। ডি ভিলিয়ার্স ছিলেন আরও ভয়ঙ্কর, ৩২ বলে ৫ চার ও ৪ ছক্কায় খেলেন ৬৩ রানের ঝড়ো ইনিংস। এরপর মার্কাস স্টোইনিস ১৩ বলে অপরাজিত ২৮ রানের ইনিংস খেললে বেঙ্গালুরু ৩ উইকেটে দাঁড় করায় ২০৫ রানের বিশাল সংগ্রহ।

কিন্তু বিধ্বংসী রাসেলে এই সংগ্রহটাও অনায়াসে পেরিয়ে গেছে কলকাতা। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান