ব্যাট হাতে মাহমুদউল্লাহর ফেরার লড়াই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৯, ২১:১১আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২১:১১

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে ব্যথা পান মাহমুদউল্লাহ তিন সপ্তাহ আগে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরলেও ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে পারছেন না। কারণ কাঁধের ইনজুরি। কয়েকদিন আগে জানা গিয়েছিল, অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে মাহমুদউল্লাহকে। কিন্তু সবাইকে অবাক করে শনিবার ব্যাটিং অনুশীলন করেছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে ব্যথা পান মাহমুদউল্লাহ। কাঁধের একই জায়গায় আগেও ব্যথা পেয়েছিলেন তিনি। পুরোনো চোটের কারণে প্রথম টেস্টে এক ওভারের বেশি বল করতে পারেননি। পরের টেস্টে ব্যাট করলেও বল করা হয়নি বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটারের।

ঢাকায় ফিরে এমআরআই করানোর পর জানতে পারেন চোটের অবস্থা তেমন ভালো নয়। বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী কয়েক দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন মাহমুদউল্লাহকে। তবে পুরো বিশ্রামে না থেকে হালকা অনুশীলন করেছেন তিনি।

মিরপুর ক্রিকেট একাডেমিতে ৪৫ মিনিট ব্যাটিং অনুশীলন করেছেন মাহমুদউল্লাহ দ্বিধা কাটিয়ে শনিবার ব্যাট হাতে নিয়েছেন বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান। মিরপুর ক্রিকেট একাডেমিতে ব্যাটিং অনুশীলনে বেশ স্বচ্ছন্দই ছিলেন তিনি। বেলা পৌনে দুইটা থেকে প্রায় ৪৫ মিনিট ব্যাট করেছেন নেটে। পেসারদের চেয়ে স্পিনারদের বল বেশি সামলেছেন। এসময় মাহমুদউল্লাহর সঙ্গে ছিলেন জাতীয় দলের সহকারি ফিজিও বায়েজীদ ইসলাম।

অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে খুব বেশি কথা বলেননি মাহমুদউল্লাহ। শুধু জানিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো বোধ করছি। আজ ব্যথা ছাড়াই ব্যাট করেছি, তেমন অস্বস্তি বোধ করিনি।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম