মিরাজের আঙুলে চোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৯, ১৭:২৫আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ১৭:২৬

বুড়ো আঙুলে বরফ চেপে মাঠের বাইরে চলে যাচ্ছেন মিরাজ নিউজিল্যান্ড থেকে ফেরার পর সপ্তাহ দুয়েক বিশ্রাম নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে নেমে পড়েন মাঠে। টানা তিনটি ম্যাচ ভালোই খেলেছিলেন। কিন্তু চতুর্থ ম্যাচে বিপত্তি! রবিবার লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচের শেষ দিকে শাহরিয়ার নাফীসের শট ঠেকাতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুলে ব্যথা পান মিরাজ। আহত স্থানে বরফ চেপে ধরলেও ব্যথা কমছিল না। তাই বাধ্য হয়ে চলে যেতে হয় মাঠের বাইরে।

প্রাথমিকভাবে অবশ্য তেমন গুরুতর মনে হয়নি ইনজুরিটা। বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘চোটটা তেমন বড় বলে মনে হচ্ছে না।  আগামীকাল আঙুলের অবস্থা কেমন থাকে সেটা বুঝে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো। প্রাথমিকভাবে এটাকে সাধারণ ব্যথা বলেই মনে হচ্ছে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম