বুধবার মাঠে ফিরছেন তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৯, ১৬:৫৩আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১৯:৪৯

তাসকিন আহমেদ তাসকিন আহমেদ চোট কাটিয়ে বল হাতে নিয়েছেন খুব বেশিদিন হয়নি। মাঠে ফেরার লড়াই তিনি করেছেন নেট অনুশীলনে। মিরপুর একাডেমি মাঠে গত সপ্তাহে স্বাচ্ছন্দ্যে বল করেছেন তিনি। এবার মাঠে ফিরছেন এই বাংলাদেশি পেসার। বিশ্বকাপ দলে থাকার জন্য সামর্থ্যের প্রমাণ দিতে বুধবার ঢাকা প্রিমিয়ার লিগে নামবেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলবে রূপগঞ্জ। বিশ্বকাপের আগে পুরো ফিটনেস ফিরে পেতে ম্যাচে খেলার বিকল্প নেই, তাসকিন এই সুযোগটা কাজে লাগাতে মুখিয়ে, ‘গত কয়েক দিন ধরে প্রিমিয়ার লিগ নিয়েই ভেবেছি, অপেক্ষা করেছি কবে মাঠে নামবো। এর জন্যই এত কষ্ট করছি। আমি খেলার অনুমতি পেয়েছে, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। কাল (বুধবার) থেকে খেলতে নামবো। সবার কাছে দোয়া চাচ্ছি যেন আমি সুস্থ থাকি ও ভালো খেলতে পারি।’

ফিটনেস নিয়ে আত্মবিশ্বাসী তাসকিন। আশাবাদী কণ্ঠে তিনি বলেন, ‘আমি ফুল রানআপে তিনটা সেশন শেষ করেছি। কোনও সমস্যা হয়নি। আড়াই মাস পর খেলতে নামবো, একটুতো জড়তা থাকবেই। ফিটনেস নিয়ে আমি আত্মবিশ্বাসী। আশা করি ভালো করতে পারবো।’

আগামী ১৮ এপ্রিল বিসিবি ঘোষণা করবে বিশ্বকাপ দল। এই অল্প সময়ের মধ্যেই তাসকিন নির্বাচকদের নজর কাড়তে চান। একটু চাপ থাকছেই স্বীকার করলেন তিনি, ‘চাপ তো সবসময় অনুভব করি। আমি ভালো করেই জানি এখানে ভালো না করলে কিংবা ফিট না থাকলে সুযোগ পাবো না। তবে এটা একটু বেশি চাপের, কারণ বিশ্বকাপে খেলা আমার স্বপ্ন। সবমিলিয়ে চাপ নিয়েই মাঠে নামতে হবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) লং অফে চিটাগং ভাইকিংসের মোসাদ্দেক হোসেনের ক্যাচ নিতে গিয়ে গোড়ালিতে আঘাত পান সিলেট সিক্সার্সের হয়ে খেলা তাসকিন। চোটের কারণে নিউজিল্যান্ড সফরে ছিলেন না, একই সঙ্গে বিশ্বকাপে খেলাটাও পড়ে গেছে সংশয়ে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম