অশ্বিন বলেই খুব সতর্ক ওয়ার্নার! (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০১৯, ২১:২৫আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২১:২৫

অশ্বিনের ডেলিভারির সময় ক্রিজে নিজের জায়গা নিশ্চিত করছেন ওয়ার্নার ব্যাটসম্যানদের মনে আতঙ্কই ছড়িয়ে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। বল হাতে যখন ভারতীয় এই স্পিনার, তখন নন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ার সামান্য সাহসও হয়তো এখন দেখান না। এই তালিকায় ডেভিড ওয়ার্নার সম্ভবত ওপরের দিকে। অশ্বিনের ডেলিভারির সময় ধরা পড়া দৃশ্যে সেটাই ফুটে উঠেছে।

এবারের আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত ও সমালোচিত বিষয় অশ্বিনের করা ‘মানকড়’ আউট। জয়পুরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে পাঞ্জাবের খেলায় জন্ম নেয় ক্রিকেটের নতুন বিতর্ক। ওই ম্যাচে রাজস্থান ব্যাটসম্যান জস বাটলারকে ‘মানকড়’ আউট করে ক্রিকেট বিশ্বকে দুই ভাগে বিভক্ত করেন অশ্বিন।  ক্রিকেটের চেতনাবিরোধী আউটের পর ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বাটলারের ওই আউটটি সম্ভবত মনে গেঁথে গেছে ওয়ার্নারের। বোলার অশ্বিনের সামনে কোনোভাবেই ক্রিজ ছাড়তে রাজি নন এই অস্ট্রেলিয়ান। সোমবার অশ্বিনের কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। চন্ডিগড়ের ম্যাচটিতে হায়দরাবাদ ওপেনার ওয়ার্নারের ক্রিজে থাকা অবস্থায় টিভি ক্যামেরায় ধরা পড়া দৃশ্য নিয়ে আলোচনা হচ্ছে খুব।

যেখানে দেখা যাচ্ছে, অশ্বিনের বল করার সময় নন স্ট্রাইক প্রান্তে থাকা ওয়ার্নার বেশ সতর্কতার সঙ্গে নিশ্চিত করছেন তার ক্রিজে থাকা। বুঝতে অসুবিধা হচ্ছে না, ‘মানকড়’ আউটে আলোচনায় আসা অশ্বিন থেকে খুব সাবধান এই অস্ট্রেলিয়ান!

পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটিতে চমৎকার ব্যাটিং করেছেন ‍ওয়ার্নার। দলের প্রয়োজনে ধীরগতির ব্যাটিংয়ে শেষ পর্যন্ত লড়ে গেছেন তিনি। ৬২ বলে খেলেছেন হার না মানা ৭০ রানের ইনিংস। তাতে অবশ্য দলকে জেতাতে পারেননি ওয়ার্নার। ম্যাচটি হায়দরাবাদ হেরেছে ৬ উইকেটে। এনডিটিভি

‘মানকড়’ আউট থেকে বাঁচতে সতর্ক ওয়ার্নার: (ভিডিও) 

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম