ফেরাটা ভালো হলো না তাসকিনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৯, ২২:৪৭আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২২:৪৭

তাসকিন আহমেদ (ফাইল ছবি) দুই মাসের বেশি সময় থাকতে হয়েছে তাকে মাঠের বাইরে। বিপিএলে পাওয়া চোট কাটিয়ে বুধবার তাসকিন আহমেদ প্রথমবার প্রতিযোগিতামূলক ম্যাচে নেমেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে। যদিও মাঠে ফেরাটা সুখকর হয়নি তার। বল হাতে নিষ্প্রভ ছিলেন রূপগঞ্জের হয়ে খেলা এই পেসার।

১ ফেব্রুয়ারি বিপিএল ম্যাচে লং অফে চিটাগং ভাইকিংসের মোসাদ্দেক হোসেনের ক্যাচ নিতে গিয়ে গোড়ালিতে আঘাত পান সিলেট সিক্সার্সের হয়ে খেলা তাসকিন। চোটের কারণে নিউজিল্যান্ড সফরের দল থেকেও ছিটকে যান তিনি। একই সঙ্গে সংশয়ে পড়ে যায় তার বিশ্বকাপে খেলা। যদিও বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার আগে মাঠে ফিরে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়া কিছুটা হলেও সুযোগ পেয়েছেন তিনি।

কিন্তু ডিপিএল মঞ্চ দিয়ে তার ফেরাটা খুব একটার স্বস্তির হয়নি। বুধবার উত্তরা স্পোর্তিং ক্লাবের মুখোমুখি হয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরের ম্যাচে তাসকিনের দল রূপগঞ্জ বড় ব্যবধানে জয় পেলেও এই পেসার বল হাতে ছিলেন ব্যর্থ। উত্তরার ইনিংসে ৮ উইকেট পড়লেও তাসকিনের উইকেটের ঘর শূন্য। বেশ খরুচেও ছিলেন তিনি, ৫ ওভারে দিয়েছেন ৩৬ রান।

মাঠে নামার আগে অবশ্য আত্মবিশ্বাসী ছিল তাসকিনের কণ্ঠ। মঙ্গলবার বলেছিলেন, ‘আমি ফুল রানআপে তিনটা সেশন শেষ করেছি। কোনও সমস্যা হয়নি। আড়াই মাস পর খেলতে নামব, একটুতো জড়তা থাকবেই। ফিটনেস নিয়ে আমি আত্মবিশ্বাসী। আশা করি ভালো করতে পারব।’

যদিও মাঠের পারফরম্যান্সে সেটা দেখাতে পারেননি এই পেসার। অবশ্য এমন পারফরম্যান্সের পরও তাসকিনকে নিয়ে আশাবাদী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, ‘তাসকিন অনেকদিন পর মাঠে নেমেছে। ছন্দ ফিরে পেতে সময় লাগবে। ওর প্রতিভা নিয়ে আমাদের কোনও সন্দেহ নেই। আশা করি, অল্প সময়ের মধ্যেই সে ছন্দে ফিরবে।’

তাসকিনও হয়তো তেমনটাই ভাবছেন। বিশ্বকাপের দলে থাকতে হলে পরের ম্যাচে জ্বলে ওঠা কতটা জরুরি, সেটা তার চেয়ে ভালো আর কে জানেন!

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম