আবাহনী-মোহামেডানের সঙ্গে সুপার লিগে যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৯, ২০:২৩আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২০:৩৩

আবাহনী-মোহামেডানের সঙ্গে সুপার লিগে যারা ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হয়েছে আজ (বৃহস্পতিবার)। আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হবে সুপার লিগ, যেখানে অংশ নেবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ছয় দল।

প্রথম পর্বের শেষ দিনে সুপার লিগ নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঢাকার ঐহিত্যবাহী ক্লাবটি  সেখানে যোগ দিয়েছে আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও শেখ জামালের ধানমন্ডি ক্লাবের সঙ্গে।

গাজী গ্রুপ ক্রিকেটার্স, শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও মোহামেডানের সামনে সুযোগ ছিল সুপার সিক্স নিশ্চিত করার। তবে শাইনপুকুর ও গাজী গ্রুপকে টপকে ষষ্ঠ দল হিসেবে সুপার লিগ নিশ্চিত করেছে মোহামেডান।

তিন দিন বিরতি দিয়ে আগামী ১৫ এপ্রিল শুরু হতে যাওয়া সুপার লিগের বাকি রাউন্ডগুলো হবে যথাক্রমে- ১৭, ১৯, ২১ ও ২৩ এপ্রিল। সুপার লিগে জাতীয় দলের ক্রিকেটারদের খেলা নিশ্চিত করতে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি পিছিয়ে ২৩ কিংবা ২৪ এপ্রিল শুরু হতে পারে। বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হওয়ার কথা ২২ এপ্রিল।

২০ পয়েন্ট নিয়ে সবার আগে সুপার সিক্স নিশ্চিত করে রূপগঞ্জ। তাদের সঙ্গী হয় ১৬ পয়েন্ট পাওয়া আবাহনী ও প্রাইম ব্যাংক। এছাড়া প্রাইম দোলেশ্বর ১৪ পয়েন্ট এবং মোহামেডান ও শেখ জামাল ১২ পয়েন্ট নিয়ে নিশ্চিত করেছে পরের রাউন্ড।

সুপার লিগ শুরুর একদিন পর পয়েন্ট টেবিলের তলানির তিন দল- খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, বিকেএসপি ও উত্তরা স্পোর্টিং ক্লাবকে খেলতে হবে রেলিগেশন লিগ। আগামী ১৬, ১৮ ও ২০ এপ্রিল হবে রেলিগেশন লিগের তিন রাউন্ড। এখান থেকে একটি দল সামনের প্রিমিয়ার লিগে খেলার টিকিট নিশ্চিত করবে, আর বাকি দুই দল নেমে যাবে প্রথম বিভাগ ক্রিকেটে।

সুপার সিক্সে যারা:

দল

ম্যাচ

জয়

হার

পয়েন্ট

রূপগঞ্জ

১১

১০

২০

আবাহনী

১১

১৬

প্রাইম ব্যাংক

১১

১৬

প্রাইম দোলেশ্বর

১১

১৪

শেখ জামাল

১১

১২

মোহামেডান

১১

১২

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম