ল্যাথামের নেতৃত্বে নিউজিল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০১৯, ১৩:২২আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ১৫:১৬

টম ল্যাথাম বিশ্বকাপ প্রস্তুতি নিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের একটি সিরিজ খেলবে নিউজিল্যান্ড, যার নেতৃত্বে থাকবেন টম ল্যাথাম।

প্রস্তুতিটা বিশ্বকাপের। কিন্তু তাসমান সাগর পাড়ি দিতে যাওয়া ১৩ জনের দলের মধ্যে ৫ জন বিশ্বকাপ খেলার টিকিট পেয়েছেন।

১৫ জনের বিশ্বকাপ দলের মাত্র ৫ জন খেলবেন এই সিরিজে। ৯ জন আইপিএল খেলতে ভারতেই থাকবেন, আর রস টেলর ব্যস্ত থাকবেন নটিংহ্যামশায়ারে।

বিশ্বকাপ দলে থাকা হেনরি নিকোলস, ম্যাট হেনরি, জিমি নিশাম ও টম ব্লান্ডেল যোগ দেবেন ল্যাথামের সঙ্গে।

তবে অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ দল নিয়েই এই তিন ম্যাচ খেলবে। সোমবার তারা ঘোষণা করবে দল। নির্বাচিত খেলোয়াড়দের আইপিএল থেকে ফেরত আনা হবে।

কিন্তু নিউজিল্যান্ড আইপিএল থেকে খেলোয়াড়দের ডাকবে না। তারা যাচাই করতে চায় এই সিরিজের বাকি ৮ জনকে, যাতে বিশ্বকাপে কোনও খেলোয়াড় ইনজুরিতে পড়লে ব্যাকআপ পেতে অসুবিধা না হয়।

এই তিনটি ওয়ানডে অফিসিয়াল হিসেবে ধরা হবে না। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে ৫, ৭ ও ৯ মে হবে এই ম্যাচগুলো। ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়ার আগে দেশে ফিরবেন নিউজিল্যান্ডের খেলোয়াড়রা।

নিউজিল্যান্ড দল: টম ল্যাথাম, টড অ্যাস্টল, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, হেনরি নিকোলস, হামিশ রাদারফোর্ড, ব্লেয়ার টিকনার, জর্জ ওয়ার্কার ও উইল ইয়াং। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম