চেন্নাইকে থামালো হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০১৯, ০১:১৯আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০১:২৪

বেয়ারস্টো ও ওয়ার্নারের ফিফটিতে জিতেছে হায়দরাবাদ আইপিএলে চেন্নাই সুপার কিংসের টানা চার ম্যাচের জয়যাত্রা থামালো সানরাইজার্স হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টোর দারুণ হাফসেঞ্চুরিতে জয়খরা কাটালো তারা।

তিন ম্যাচ হারের পর জয়ের দেখা পেলো হায়দরাবাদ। ১৯ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে তারা।

৭৯ রানের উদ্বোধনী জুটি গড়েও চেন্নাই বড় স্কোর গড়তে পারেনি। ৫ উইকেটে ১৩২ রান করে তারা। জবাবে ১৬.৫ ওভারে ৪ উইকেটে ১৩৭ রান করে হায়দরাবাদ।

শেন ওয়াটসন ও ফাফ দু প্লেসির ব্যাটে বড় স্কোরের আভাস দেয় চেন্নাই। কিন্তু এ জুটি ভাঙতেই ২১ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় তারা।

ওয়াটসন ৩১ রানে বিদায় নেওয়ার পর ইনিংস সেরা ৪৫ রান করেন দু প্লেসি। এরপর আম্বাতি রাইডুর ২৫ রানের অপরাজিত ইনিংস ছিল ‍উল্লেখযোগ্য।

হায়দরাবাদের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন রশিদ খান।

বেয়ারস্টোকে নিয়ে ৬৬ রানের উদ্বোধনী জুটি গড়ে মাঠ ছাড়েন ওয়ার্নার। ২৫ বলে ১০ চারে সাজানো ছিল তার ৫০ রানের ম্যাচসেরা ইনিংস। এরপর বেয়ারস্টো ৪৪ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে জেতান হায়দরাবাদকে। তিনটি করে চার ও ছয় মারেন এই ইংলিশ ওপেনার।

চেন্নাইয়ের পক্ষে ২ উইকেট নিয়ে সেরা বোলার ইমরান তাহির।

হারলেও ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেন্নাই। এক ম্যাচ কম খেলে চার  জয়ে ৮ পয়েন্টে পঞ্চম স্থানে হায়দরাবাদ। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম