অধিনায়ক হয়েই রাজস্থানকে জেতালেন স্মিথ

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০১৯, ২০:৫৭আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২১:২৬

স্টিভেন স্মিথের ব্যাটে জিতলো রাজস্থান আইপিএলে তৃতীয় ম্যাচ জিতলো রাজস্থান রয়্যালস। শনিবার আজিঙ্কা রাহানের কাছ থেকে অধিনায়কত্ব পেয়েই দলকে ৫ উইকেটে জেতালেন স্টিভেন স্মিথ। তার অপরাজিত হাফসেঞ্চুরিতে আবারও  মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালো রাজস্থান।

গত শনিবার মুম্বাইয়ের মাঠে জিতেছিল রাজস্থান। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার মুখোমুখি দুই দল। এবার ঘরের মাঠেও সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে অজেয় থাকলো তারা। নেতৃত্ব ফিরে পেয়ে প্রথম ম্যাচে দলকে জেতালেন স্মিথ। তার অপরাজিত ৫৯ রানের ইনিংসে ৫ বল বাকি থাকতে ১৬২ রানের লক্ষ্য পূরণ করেন রাজস্থান।

জয়পুরে টস হেরে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের ব্যাটে ৫ উইকেটে ১৬১ রান করে আগের দুটি ম্যাচ জেতা মুম্বাই। জবাবে ১৯.১ ওভারে ৫ উইকেটে ১৬২ রান করে রাজস্থান। ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে তারা। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই আছে মুম্বাই, তারা খেলেছে ১০ ম্যাচ।

রোহিত শর্মা (৫) দলীয় ১১ রানে বিদায় নিলে সূর্যকুমার যাদবের সঙ্গে ৯৭ রানের জুটি গড়েন ডি কক। সূর্যকুমার (৩৪) বিদায় নেওয়ার পরের ওভারে ডি কক মাঠ ছাড়েন। দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান ৪৭ বলে ৬ চার ও ২ ছয়ে ৬৫ রান করেন। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ২৩ রানের গতিময় ইনিংস মুম্বাইয়ের স্কোরবোর্ডকে চ্যালেঞ্জিং করে।

রাজস্থানের পক্ষে দুটি উইকেট নেন শ্রেয়াস গোপাল।

বড় লক্ষ্য না দিলেও দীপক চাহার দ্রুত উইকেট নিয়ে রাজস্থানকে ধাক্কা দেন। আজিঙ্কা রাহানে (১২), সানজু স্যামসন (৩৫) ও বেন স্টোকসকে (০) ফেরান মুম্বাইয়ের এই বোলার। তবে রিয়ান পরাগের সঙ্গে ৭০ রানের জুটি গড়ে ম্যাচ সহজ করে দেন স্মিথ। রাহানের বদলে অধিনায়কত্ব পেয়ে হাফসেঞ্চুরি করেন তিনি ৪০ বলে।

পরাগ ৪৩ রানে রান আউট হন। পরের ওভারে অ্যাস্টন টার্নার (০) আউট হলে স্টুয়ার্ট বিন্নিকে (৭*) সঙ্গে করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন স্মিথ। ম্যাচসেরা ইনিংস খেলার পথে ৪৮ বল মোকাবিলা করেন তিনি, চার ছিল ৫টি আর ছয় একটি।

মুম্বাইয়ের পক্ষে সেরা বোলিং করেন চাহার, ৪ ওভারে নেন ৩ উইকেট। ক্রিকইনফো

* রাহানেকে সরিয়ে রাজস্থানের অধিনায়ক স্মিথ

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম