সোমবার শুরু বিশ্বকাপ দলের ক্যাম্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৯, ১৮:১৬আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৮:১৬

মাহমুদউল্লাহদের প্রস্তুতি শুরু সোমবার থেকে (ফাইল ছবি) শুরু হচ্ছে বিশ্বকাপে ষষ্ঠবার খেলার প্রস্তুতি। এই সময়ের সেরা ১৫ ক্রিকেটারদের নিয়ে সোমবার থেকে শুরু হবে ক্যাম্প। অবশ্য সাকিব আল হাসান আইপিএল খেলতে ভারতে থাকায় তাকে ছাড়াই প্রস্তুতি আরম্ভ হবে।

সকাল ৯টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রিপোর্ট করতে হবে ক্রিকেটারদের। ইনডোরে প্রথম দিন চলবে শুধু ফিটনেস নিয়ে কাজ। এরপর ছুটি পাবেন সবাই। তবে চাইলে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যেতে পারবেন খেলোয়াড়রা।

সাকিবকে দেশে ফিরতে এরই মধ্যে চিঠি পাঠিয়েছে বিসিবি। তিনি ছাড়াও প্রথম দিনের ক্যাম্পে সবাইকে পাওয়া যাবে না বললেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, ‘ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ শেষ হবে ২৩ এপ্রিল। সেই হিসেবে কোচের পরিকল্পনায় কিছু পরিবর্তন আসবে। ২৮ বা ২৯ এপ্রিল পুরো দলকে হয়তো একসঙ্গে পাওয়া যাবে। প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর এক-দুই দিনের বিশ্রাম আছে। কাল (সোমবার) হয়তো সব খেলোয়াড়কে নাও পাওয়া যেতে পারে।’

ক্যাম্প পরিচালনা করতে এরই মধ্যে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের কোচিং স্টাফরা। এসেই কাজে নেমে গেছেন তারা। তামিম-মাহমুদউল্লাহদের ফিটনেস নিয়ে কাজ করছেন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়েন।

এক সপ্তাহের এই ক্যাম্পের মূল কাজ হবে ইনডোরে। গত কয়েক দিন ধরে ইনডোরে চারটি উইকেট তৈরিতে কঠোর পরিশ্রম করতে দেখা গেছে  গ্রাউন্ডসম্যানদের। গামিনি ডি সিলভা ছিলেন এর তত্ত্বাবধানে।

ইংলিশ কন্ডিশনের কথা বিবেচনা করে উইকেট প্রস্তুত করা হয়েছে। আগামী কয়েক দিন ওই উইকেটেই প্রস্তুতি নেবে বাংলাদেশ। ক্যাম্পের সময়ে ইনডোরের উইকেট ছাড়াও বোলিং মেশিনে ব্যাটিং করবেন মুশফিক-তামিমরা।

ইনডোরের তত্ত্বাবধায়ক মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, ‘ড্রেসিংরুমে, বোলিং মেশিনসহ সবকিছু প্রস্তুত রাখা হচ্ছে। জাতীয় দলের ক্যাম্পের কারণে আগামীকালের শবে বরাতের ছুটি বাতিল করা হয়েছে ইনডোরের কর্মকর্তা-কর্মচারীদের।’

বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া অধিকাংশ ক্রিকেটারই এখন প্রিমিয়ার লিগে খেলছেন। তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ এবার লিগে খেলছেন না। এছাড়া ইনজুরি থেকে ফেরার লড়াইয়ে আছেন রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক