চেন্নাইয়ের বিপক্ষে ১ রানের নাটকীয় জয় বেঙ্গালুরুর

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০১৯, ০০:৫০আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ০০:৫৮

রোমাঞ্চকর জয়ে উচ্ছ্বসিত কোহলিরা ১৬২ রানের লক্ষ্য দেওয়ার পর চেন্নাই সুপার কিংসকে চেপে ধরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু মহেন্দ্র সিং ধোনির দুর্দান্ত এক ইনিংস শেষ বল পর্যন্ত ধরে রেখেছিল উত্তেজনা। যাতে ১ রানের নাটকীয় জয় পেয়েছে বেঙ্গালুরু।

শেষ ওভারে ২৬ রান দরকার ছিল চেন্নাইয়ের। আগের বলে ডোয়াইন ব্রাভোকে হারানোর পর ক্রিজে শারদুল ঠাকুরকে সঙ্গী হিসেবে পান ধোনি। কিন্তু তাকে স্ট্রাইকে আনার প্রয়োজন মনে করেননি চেন্নাই অধিনায়ক।

উমেশ যাদবকে চার মেরে শুরু, এরপর টানা দুটি ছয়ে বেঙ্গালুরুকে ভড়কে দেন ধোনি। চতুর্থ বলে ২ রান নিয়ে পঞ্চম বলে আরও একটি ছয় মারেন তিনি। তাতে শেষ বলে প্রয়োজন ছিল ২ রানের। উমেশের স্লোয়ার লেগ কাটার ব্যাটে লাগিয়ে দৌড় দেন উইকেরক্ষক ব্যাটসম্যান। কিন্তু পার্থিব প্যাটেল বল ধরেই দুর্দান্ত থ্রোয়ে শারদুলের দিকের স্টাম্প ভাঙেন। সঙ্গে সঙ্গে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম ফেটে পড়ে উল্লাসে।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৮৪ রানের সেরা ইনিংস খেলেও দলকে জেতাতে না পারার হতাশা নিয়ে মাঠ ছাড়েন ধোনি। মাত্র ৪৮ বলে ৫ চার ও ৭ ছয়ে ইনিংসটি সাজান তিনি।

শারদুলের রান আউটে বেঙ্গালুরুর জয় নিশ্চিত হয় তার আগে ২৮ রানে চেন্নাই ৪ উইকেট হারালে আম্বাতি রাইডুকে (২৯) নিয়ে ৫৫ রানের জুটিতে প্রতিরোধ গড়েন ধোনি। এই জুটি ভাঙার পর রানের গতি কমতে থাকে। তবে শেষ ওভারে ম্যাচ জমিয়ে দেন চেন্নাইয়ের অধিনায়ক।

বেঙ্গালুরুর পক্ষে ডেল স্টেইন ও উমেশ দুটি করে উইকেট নেন।

তার আগে পার্থিবের ৩৭ বলে ৫৩ রানের ইনিংসে বেঙ্গালুরু ৭ উইকেটে করে ১৬১ রান।  মঈন আলী (২৬), এবি ডি ভিলিয়ার্স (২৫) ও অক্ষদীপ নাথ (২৪) স্কোরবোর্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখে। জবাবে চেন্নাই থামে ৮ উইকেটে ১৬০ রানে।

ম্যাচসেরা হয়েছেন পার্থিব। এই ম্যাচ জিতেও ১০ ম্যাচ শেষে সবার নিচে বেঙ্গালুরু (৬)। সমান খেলে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে চেন্নাই। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম