রাহানের সেঞ্চুরির পরও রাজস্থানের হার

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০১৯, ০০:৪৯আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০০:৫২

সেঞ্চুরির পর আজিঙ্কা রাহানে অধিনায়কত্ব হারানোর পর দারুণ সেঞ্চুরি পেলেন আজিঙ্কা রাহানে। তবু তার দল রাজস্থান জিততে পারেনি। ঋষভ পান্তের ঝড়ো হাফসেঞ্চুরিতে জয় নিয়ে মাঠ ছেড়েছে দিল্লি ক্যাপিটালস। সোমবার আইপিএলের একমাত্র খেলায় রাজস্থানকে ৬ উইকেটে হারিয়েছে দিল্লি।

জয়পুরে রাহানের সেঞ্চুরির সঙ্গে স্টিভেন স্মিথের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে রাজস্থান স্কোরে জমা করেছিল ৬ উইকেটে ১৯১ রান। কঠিন এই লক্ষ্যটাও দিল্লি পান্ত ও শিখর ধাওয়ানের ঝড়ো হাফসেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ৪ বল আগেই পেরিয়ে গেছে।

ব্যাটিংয়ে দারুণ একটি দিন পার করেছেন রাহানে। এই ওপেনারকে আউট করতে পারেননি দিল্লির বোলাররা। ওপেনিংয়ে নেমে ৬৩ বলে হার না মানা ১০৫ অসাধারণ ইনিংস খেলে মাঠ ছাড়েন দুই দিন আগে অধিনায়কত্ব হারানো রাহানে। ঝড়ো ইনিংসটি তিনি সাজান ১১ চার ও ৩ ছক্কায়।

তার কাছ থেকেই রাজস্থানের নেতৃত্ব পাওয়া স্মিথও ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। ৩২ বলে ৮ বাউন্ডারিতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান খেলেন ৫০ রানের ইনিংস। শেষ দিকে স্টুয়ার্ট বিনির ১৩ বলে ১৯ রানের ইনিংসে রাজস্থান করে ১৯১ রান।

দিল্লির সবচেয়ে সফল বোলার কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকান পেসার ৩৭ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট।

দিল্লির জয়ের নায়ক ঋষভ পান্ত কঠিন লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু পায় দিল্লি। দুই ওপেনার পৃথ্বি শ ও শিখর ধাওয়ান যোগ করেন ৭২ রান। ধাওয়ান ২৭ বলে ৮ চার ও ২ ছক্কায় করেন ৫৪ রান। আর পৃথ্বি ৩৯ বলে ৪ বাউন্ডারি ও এক ছক্কায় করেন ৪২ রান।

তাদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে দিল্লিকে জয় এনে দেন পান্ত। এই উইকেটরক্ষক ৩৬ বলে হার না মানা ৭৮ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে ছাড়েন মাঠ। ম্যাচ জেতানো ইনিংসটি তিনি সাজান ৬ চার ও ৪ ছক্কায়।

রাজস্থানের শ্রেয়াস গোপাল ৪৭ রান খরচায় পেয়েছেন ২ উইকেট। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম