অনূর্ধ্ব-১৬ দলের দুর্দান্ত বোলিংয়ে দিশেহারা পাকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ২১:৫৭আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ২২:১১

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের উইকেট উদযাপন সোমবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল তিন দিনের ম্যাচে নেমেছে পাকিস্তানের বিপক্ষে। স্বাগতিকদের বোলিং তোপে দিশেহারা পাকিস্তান। যদিও ব্যাট হাতে দিনটা রাঙিয়ে নিতে পারেনি বাংলাদেশ। প্রথম দিন শেষে তারা পিছিয়ে ২৯ রানে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে বোলিং নেয় বাংলাদেশ। অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতে পাকিস্তানি ব্যাটসম্যানদের ওপর চড়াও হয় স্বাগতিকরা বোলাররা। তাদের সামনে ৫০.৪ ওভারে ১৪৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১১৯।

পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পেসার মুশফিক হাসান। তার শিকার ৪ উইকেট। এছাড়া আশিকুর রহমান ও মোস্তাফিজুর রহমান রাব্বি পেয়েছে ২টি করে উইকেট। তাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে সফরকারীদের সর্বোচ্চ রান এসেছে মোহাম্মদ ওয়াকাসের (৩৯) ব্যাট থেকে। আর ওমর ঈমান করেছে ৩২ রান।

বোলিংয়ের সাফল্য ব্যাট হাতে ধরে রাখতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানকে দ্রুত অলআউট করার পর স্বাগতিকরাও পড়ে ব্যাটিং বিপর্যয়ে। প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ১১৯ রান। সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেছে সাকিব শাহরিয়ার। এছাড়া মফিজুল ইসলাম ২৮ ও আইচ মোল্লা করেছে ১৬ রান।

মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শুরু করবে দুই অপরাজিত ব্যাটসম্যান রিয়াদ খান (১৮*) ও মাহফুজুর রহমান (২*)।

প্রথম দিনে পাকিস্তানের সবচেয়ে সফল বোলার খালিদ খান, তার শিকার ২ উইকেট।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের