বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়ে খেলার পরামর্শ প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৯, ১৬:২২আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৯:০৩

প্রধানমন্ত্রীর সঙ্গে বিসিবি সভাপতি ও ক্রিকেটাররা আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্রিকেটাররা। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য পৌঁছান তারা। সেখানে বেলা তিনটা পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে কাটিয়েছেন মাশরাফিরা। এসময় ক্রিকেটারদের আত্মবিশ্বাস নিয়ে খেলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সাক্ষাৎ পর্বে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্রীড়াপ্রেমী হিসেবে বিশেষ সুনাম রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। খেলাধুলার প্রতি তার আগ্রহ বরাবরই প্রশংসনীয়। মঙ্গলবার সাক্ষাৎকালে মাশরাফিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিশ্বকাপে আত্মবিশ্বাস রেখে খেলবে। কোনও তাড়াহুড়োর প্রয়োজন নেই। লম্বা সময় সেখানে থাকতে হবে। মনোযোগ ধরে রাখবে।’

সাক্ষাৎ শেষে গণভবনে প্রধানমন্ত্রী ও ক্রিকেটাররা একসঙ্গে দুপুরের ভোজন পর্ব শেষ করেন। এরপর বেলা তিনটার দিকে গণভবন থেকে বের হয়ে আসেন ক্রিকেটাররা।

প্রথমবারের মতো বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে দারুণ রোমাঞ্চিত তরুণ এই স্পিনার। বাংলা ট্রিবিউনকে সেই অনুভূতির কথা জানাতে গিয়ে মিরাজ বলেছেন, ‘প্রধানমন্ত্রী আমাদের ডেকেছেন। আমরা ভালো কিছু সময় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কাটিয়েছি। উনি আমাদের ভয়হীন ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন। কোনও টেনশন করতে নিষেধ করেছেন। উনার দোয়া নিতে পেরে খুব ভালো লাগছে।’

বুধবার ১৯ সদস্যের বাংলাদেশ দল আয়ারল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে। ৫ মে থেকে আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। যেখানে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। সেখান থেকে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দুটি দল খেলবে ফাইনাল। তারপর ৩০ মে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।

/আরআই/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম