ইংলিশ কন্ডিশনে মানিয়ে নিচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০১৯, ১৯:১১আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৯:১১

ইংলিশ কন্ডিশনে মানিয়ে নিচ্ছে পাকিস্তান বিশ্বকাপ শুরু হতে বাকি ঠিক এক মাস। সবার আগে আয়োজক দেশ ইংল্যান্ডে পৌঁছেছে পাকিস্তান। মূল লড়াইয়ে নামার আগে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে তারা। আগেভাগেই ইংল্যান্ডে চলে যাওয়ায় সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ বেশি থাকছে তাদের।

ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচের টি-টোয়েন্টির সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। ৫ মে কুড়ি ওভারের ম্যাচ দিয়ে শুরু হওয়া এই সিরিজের আগেই নিজেদের প্রস্তুত করার সুযোগ পেয়েছে সফরকারীরা। কাউন্টি ক্লাবের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কাজ করে যাচ্ছে তারা। যা বিশ্বকাপের আয়োজক দেশের পরিবেশের সঙ্গে মানিতে নিতে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন পাকিস্তানি ওপেনার ফখর জামান।

ইতিমধ্যে দুটো প্রস্তুতি ম্যাচ খেলেছে পাকিস্তান। কেন্টের বিপক্ষে ১০০ রানের জয়ের পর নর্দাম্পটনশায়ারের বিপক্ষে পেয়েছে ৮ উইকেটের। প্রথম ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন ইমাদ ওয়াসিম, আর দ্বিতীয় ম্যাচে শতক পূর্ণ করেছেন ফখর।

রান পেয়ে স্বভাবতই খুশি পাকিস্তানি এই ওপেনার। তবে তৃপ্তিটা আরও বেশি বিশ্বকাপের আগে ইংলিশ কন্ডিশনে মানিয়ে নেওয়ার সুযোগ পাওয়ায়। তার বক্তব্য, ‘আমরা দারুণভাবে মানিয়ে নিচ্ছি। খুব ভালো ব্যাপার হলো আমাদের ব্যাটসম্যানরা রান পাচ্ছে। প্রতিপক্ষ যেই হোক, তার বিপক্ষে রান পেলে মানসিক অবস্থা ভালো থাকে।’

২০১৬ সাল থেকে ইংল্যান্ডের মাটিতে দারুণ সময় পার করছে পাকিস্তান। দুই বছর আগে এখান থেকেই তারা জিতেছে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা। সেই আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে ফখর বলেছেন, ‘রানের পথে থাকা, বিশেষ করে এই রকম ঠাণ্ডা কন্ডিশনে, সেটা আমাদের জন্য খুব ভালো প্রস্তুতির ব্যাপার। আমরা আগেভাগেই এখানে (ইংল্যান্ড) এসেছি, আর এই প্রস্তুতি ম্যাচগুলো কন্ডিশনের সঙ্গে মানিতে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’ আইসিসি ওয়েবসাইট

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম