বিশ্বকাপ জার্সিতে সেই লাল-সবুজের ছোঁয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৯, ১৯:৪৯আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৯:৫২

পরিবর্তনের পর বিশ্বকাপে বাংলাদেশের ‘হোম’ জার্সি অনেক আলোচনা-সমালোচনার পর অবশেষে বিশ্বকাপের সবুজ জার্সিতে পরিবর্তন আনতে যাচ্ছে বিসিবি। সোমবার মধ্যরাতে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জার্সি পরিবর্তন কথা জানিয়েছিলেন। তবে অপেক্ষায় ছিলেন আইসিসির অনুমোদনের। এরই মধ্যে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ জার্সি পরিবর্তনের অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার বিসিবি সভাপতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা দুটি জার্সি পাঠিয়েছিলাম আইসিসির কাছে। প্রথম জার্সিটি আইসিসি শুরুতে অনুমোদন দেয়নি। অন্য জার্সিটি ডিজাইনে পরিবর্তন এনে পাঠানো হয়েছে। আর এটির ডিজাইনে পরিবর্তনের অনুমতি দিয়েছে আইসিসি।’

বিসিবি সভাপতি আরও জানিয়েছেন, ‘আইসিসির অনুমোদন পাওয়ার পর আমরা পুরোনো ডিজাইনেই যেতে পারতাম। সেই জার্সিতে বাংলাদেশ ও জার্সি নম্বর লাল রংয়ে লেখা। তবে আমরা কোনও জটিলতায় যেতে চাই না। আকরামকে (আকরাম খান) বলেছিলাম নতুন ডিজাইন চাই। আজ আমাকে নতুন ডিজাইন দেখানো হয়েছে। নতুন জার্সিতে বুকের ওপর লাল, তার ওপরে সাদা রংয়ে বাংলাদেশ লেখা থাকবে। জার্সির হাতায় লাল আর ট্রাউজারের সাইডে লাল স্ট্রাইপ থাকবে।’  

অনেক সমালোচনার পর নিজ উদ্যোগেই বোর্ড সভাপতি জার্সি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন, ‘আইসিসির কাছে আমরা দুটো জার্সি পাঠিয়েছিলাম।  সবুজ জার্সিতে লাল রংয়ে দেশের নাম, খেলোয়াড়ের নাম ও নম্বর লেখা ছিল। কিন্তু আইসিসি সেটা অনুমোদন দেয়নি। তারা আমাদের জানায়, সাদা রংয়ে লিখতে হবে। কাল আমাকে প্রশ্ন করা হয়েছিল জার্সি নিয়ে। তখন আমার সন্দেহ হয়েছিল, এই প্রশ্নটি কেন করা হলো। নিশ্চয়ই জার্সি নিয়ে কোনও সমস্যা আছে। আমি তখন সবার সঙ্গে আলোচনা করে জার্সি পরিবর্তনের সিদ্ধান্ত নিলাম, আর যত দ্রুত সম্ভব আমরা আইসিসির সঙ্গে যোগাযোগ করলাম।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের