পাকিস্তানের বিপক্ষে জয়ের পথে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৯, ২০:৩৯আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ২০:৩৯

বাংলাদেশের উইকেট উদযাপন জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন দিনের ম্যাচের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ৩৭ রান, হাতে আছে ৭ উইকেট।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বোলিংয়ে জ্বলে উঠেছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে স্বাগতিকরা ১৩৯ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে অলআউট করে মাত্র ১১০ রানে। তাতে বাংলাদেশের লক্ষ্য ঠিক হয় ১২০ রানের। সেই লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিকরা দ্বিতীয় দিন শেষ করেছে ৩ উইকেটে ৮৩ রানে।

ব্যাট হাতে প্রথম ইনিংস একেবারেই ভালো কাটেনি বাংলাদেশের। অলআউট হয় ১৩৯ রানে। সবোচ্চ ৪৩ রান করেছে সাকিব শাহরিয়ার। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেছে মফিজুল ইসলাম রবিন। বাংলাদেশকে অল্পতে আটকে রাখার পথে খালিদ খান ৩৩ রান দিয়ে পেয়েছে ৫ উইকেট।

তবে বল হাতে দ্বিতীয় ইনিংসেও জ্বলে ওঠে বাংলাদেশ। আশিকুর রহমান (৪/২১) ও মোস্তাফিজুর রহমান রাব্বির (৪/৩৮) দুর্দান্ত বোলিংয়ের সামনে সফরকারীরা অলআউট মাত্র ১১০ রানে।  পাকিস্তানের সর্বোচ্চ ৪৮ রান এসেছে সামির সাকিবের ব্যাট থেকে।

তাতে বাংলাদেশের লক্ষ্য ঠিক হয় ১২০ রানের। সহজ এই লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় দিন শেষ করেছে তারা ৩ উইকেটে ৮৩ রানে। সাকিব শাহরিয়ার ৪৬ রানে অপরাজিত, আর তার সঙ্গে শেষ দিনের খেলা শুরু করবে আইচ মোল্লা (১১*)। ওপেনার সাজ্জাদ হোসেন মিরাজ ৫ ও মফিজুল ইসলাম করেছে ১৫ রান। 

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ