পাকিস্তানকে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০১৯, ১৮:৪৯আপডেট : ০১ মে ২০১৯, ১৮:৪৯

জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল সফরকারী পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে জিততে শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৩৭ রান। স্বাগতিকদের জিততে অবশ্য বেশি সময় লাগেনি। তৃতীয় দিনের প্রথম ঘণ্টাতেই ৫ উইকেটের জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। দুই ইনিংসে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সে তিন দিনের এই ম্যাচের জয়ের নায়ক সাকিব শাহরিয়ার।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও পাকিস্তানের ব্যাটসম্যানদের কোণঠাসা করে রাখে বাংলাদেশের বোলাররা। পাকিস্তানেক প্রথম ইনিংসে ১৪৮ রানে অলআউট করার পর নিজেরাও গুটিয়ে যায় ১৩৯ রানে। যাতে ৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান।

যদিও প্রথম ইনিংসের মতো জ্বলে উঠে বাংলাদেশের বোলাররা পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে অলআউট করে মাত্র ১১০ রানে। তাতে স্বাগতিকদের লক্ষ্য ঠিক হয় ১২০ রানের। সেই লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে।

জয়ের নায়ক সাকিব শাহরিয়ার প্রথম ইনিংসে ৭ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেছিল। দ্বিতীয় ইনিংসে অবশ্য সুযোগ হাতছাড়া করেনি। আগের দিন ৪৬ রানে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান বুধবার আরও ১৯ রান যোগ করে। সব মিলিয়ে ১০৪ বলে ১১ চারে করেছে ৬৫ রান। এছাড়া রিয়াদ খান করেছে অপরাজিত ১৮ রান।

বৃহস্পতিবার দুই দলের খেলায়াড়রা রওনা হবে খুলনার উদ্দেশে। সেখানকার শেখ আবু নাসের স্টেডিয়ামে হবে বাকি ম্যাচগুলো। ৫ মে দ্বিতীয় তিন দিনের ম্যাচটি মাঠে গড়াবে। এরপর ১০, ১২ ও ১৫ মে হবে তিনটি ওয়ানডে। সিরিজ শেষে ১৬ মে বাংলাদেশ ছাড়বে সফরকারী পাকিস্তান দল।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম