আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০১৯, ১৯:৪৭আপডেট : ০১ মে ২০১৯, ১৯:৪৭

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন। বুধবার ওয়ালটন ও টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের মধ্যে চুক্তি হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটনের ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের নির্বাহী পরিচালক উদয় হাকিম ও টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের স্বত্ত্বাধিকারী মইনুল হক চৌধুরী।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রদর্শন করা হয় ত্রিদেশীয় সিরিজের ট্রফি। এই সিরিজে বাংলাদেশের সঙ্গে বাকি দুই দল স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২০১৭ সালে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেরও টাইটেল স্পন্সর হয়েছিল ওয়ালটন। তৃতীয় দল হিসেবে সেবার অংশ নিয়েছিল নিউজিল্যান্ড।

ওয়ালটনের পক্ষে উদয় হাকিম বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে যেখানেই বাংলাদেশ দল আছে, সেখানেই ওয়ালটন পাশে থাকার চেষ্টা করছে। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের উন্নয়নে নিজেদের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাবে ওয়ালটন।’

টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের স্বত্ত্বাধিকারী মইনুল হক চৌধুরীর বক্তব্য, ‘বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে পরিচিত মুখ ওয়ালটন। তারা দীর্ঘদিন ধারাবাহিকভাবে ক্রিকেটের উন্নয়নে পৃষ্ঠপোষকতা করছে। আয়ারল্যান্ডের এই সিরিজে ওয়ালটন ও ক্রিকেট দুপক্ষই লাভবান হবে।’

৩০ মে ইংল্যান্ডে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। এর আগে ৫ মে শুরু হতে যাওয়া এই সিরিজ বিশ্বকাপ প্রস্তুতিতে অনেক গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের কন্ডিশন অনেকটা একই রকম হওয়ায় বাংলাদেশের জন্য প্রস্তুতির এটি একটি ভালো সুযোগ।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম