ফিরেই চেন্নাইকে জেতালেন ধোনি

স্পোর্টস ডেস্ক
০২ মে ২০১৯, ০০:৪৭আপডেট : ০২ মে ২০১৯, ১০:৩১

দিল্লিকে হারিয়ে জয়ে ফিরেছে চেন্নাই

মহেন্দ্র সিং ধোনি ছিলেন না আগের ম্যাচে। চেন্নাই সুপার কিংসও পথ হারায়। অধিনায়ক ফিরতেই আবার স্বরূপে চেন্নাই। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দাপুটে জয়ে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন তিনি সামনে থেকে। তার ঝড়ো ইনিংসের পর স্পিনারদের দুর্দান্ত পারফরম্যান্সে চেন্নাই পেয়েছে ৮০ রানের বড় জয়।

বুধবার আইপিএলের একমাত্র খেলায় দিল্লি দাঁড়াতেই পারেনি চেন্নাইয়ের সামনে। সুরেশ রায়নার হাফসেঞ্চুরির পর ধোনির ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে চেন্নাই ৪ উইকেট হারিয়ে স্কোরে জমা করে ১৭৯ রান। এই লক্ষ্যে খেলতে নেমে ইমরান তাহির ও রবীন্দ্র জাদেজার স্পিন জাদুতে দিল্লি ১৬.২ ওভারে অলআউট মাত্র ৯৯ রানে।

চেন্নাইয়ের মাঠে লড়াইটা ছিল আইপিএলের পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বরের। যে লড়াইয়ে দিল্লিকে হারিয়ে শীর্ষস্থানটা সুসংহত করেছে স্বাগতিকরা। ১৩ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট চেন্নাইয়ের, আর সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দিল্লি।

টস হেরে ব্যাটিংয়ে নামা চেন্নাই শুরুতে শেন ওয়াটসনকে (০) হারালেও পথে ফেরে ফাফ দু প্লেসি ও রায়নার ব্যাটে। দু প্লেসি ৪১ বলে করেন ৩৯, আর রায়না ৩৭ বলে ৮ চার ও ১ ছক্কায় করে যান ৫৯ রান। তবে চেন্নাইয়ের স্কোর ১৭৯ হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান ধোনির। ম্যাচসেরার পুরস্কার জেতা এই ব্যাটসম্যান ২২ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় অপরাজিত থাকেন ৪৪ রানে। ১০ বলে ২ চার ও ২ ছক্কায় জাদেজা করেন ২৫ রান।

১৮০ রানের লক্ষ্যে খেলতে নেমে চেন্নাইয়ের স্পিন বিষে নীল দিল্লি। ইমরান তাহিরের সামনে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়েছে তাদের ব্যাটসম্যানদের। প্রোটিয়া স্পিনার ৩.২ ওভারে মাত্র ১২ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। আর জাদেজা ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। তাদের বিষাক্ত স্পিনের সামনে দিল্লির সর্বোচ্চ স্কোরার অধিনায়ক শ্রেয়াস আইয়ার, ৩১ বলে তার রান ৪৪। ক্রিকইনফো/

/কেআর/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম