রাবাদার আইপিএল শেষ

স্পোর্টস ডেস্ক
০৩ মে ২০১৯, ১৫:৩৩আপডেট : ০৩ মে ২০১৯, ১৫:৩৩

কাগিসো রাবাদা বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার জন্য আসছে একের পর এক দুঃসংবাদ। নতুন ধাক্কা হয়ে এসেছে কাগিসো রাবাদার চোট। পিঠের ইনজুরিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর শেষ হয়ে গেছে প্রোটিয়া পেসারের।

চলতি আইপিএলে দুর্দান্ত সময় কাটাচ্ছিলেন রাবাদা। দিল্লি ক্যাপিটালসের হয়ে ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়ে এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। গত বুধবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দিল্লির ম্যাচে খেলা হয়নি তার। ‘সামান্য সমস্যা’ থাকায় প্রোটিয়া পেসার খেলতে পারছেন না, তেমনটাই জানানো হয়েছিল তখন। তবে এখন রাবাদা নিশ্চিত করেছেন, চোটের কারণে দেশে ফিরে যেতে হচ্ছে তাকে।

প্লে অফ নিশ্চিত করা দিল্লির হয়ে শিরোপা দৌড়ে থাকতে না পারায় হতাশা ঝরেছে এই পেসারের কণ্ঠে। তিনি বলেছেন, ‘টুর্নামেন্টের এই পর্যায়ে এসে দিল্লি ক্যাপিটালস ছেড়ে যাওয়াটা আমার জন্য ভীষণ হতাশার। তবে বিশ্বকাপ আসতে এক মাস বাকি থাকায় সবার সম্মিলিত সিদ্ধান্তে এটা করতে হয়েছে।’

সঙ্গে যোগ করেছেন, ‘দিল্লি ক্যাপিটালসের হয়ে এটা আমার দুর্দান্ত মৌসুম, সেটা যেমন মাঠে, তেমনি মাঠের বাইরে। আমি বিশ্বাস করি আমাদের দল এবার শিরোপা জিততে পারবে।’

রাবাদার চোট দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ প্রস্তুতিতে বড় এক ধাক্কাই। ইংল্যান্ডের আসরে প্রোটিয়াদের পেস আক্রমণে কেউই ফিট নন এই মুহূর্তে। মাত্র দুই ম্যাচ খেলে কাঁধের চোটে ডেল স্টেইনের আইপিএল শেষ হয়ে যায়।

স্কোয়াডে থাকা অন্য দুই পেসার লুঙ্গি এনগিদি ও আনরিখ নোর্টির চোট আগে থেকেই। আইপিএল শুরুর আগে তারা নিজেদের সরিয়ে নেন। সাইড স্ট্রেইনের চোট থেকে সেরে ওঠার কাজ করছেন ‍এনগিদি, আর নোর্টি মাঠের বাইরে কাঁধের ইনজুরিতে। আইসিসি ওয়েবসাইট

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম