বাস্তবতা বোঝেন বেন ফোকস

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০১৯, ১৪:৪০আপডেট : ০৪ মে ২০১৯, ১৪:৪২

ওয়ানডে অভিষেকে ম্যাচসেরা হয়েছেন বেন ফোকস খাদের কিনারা থেকে রক্ষা করলেন ইংল্যান্ডকে। দলকে জিতিয়ে হলেন ম্যাচসেরাও। ওয়ানডে অভিষেকে এর চেয়ে ভালো শুরু আর কী হতে পারতো বেন ফোকসের জন্য। তবু ওয়ানডে দলে নিজেকে দেখেন না এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। কারণ বাস্তবতা তিনি ভালো করেই বোঝেন।

ভাগ্য গুণে ইংল্যান্ডের জার্সিতে ওয়ানডে অভিষেক হয়েছে ফোকসের। সীমিত ওভারের নিয়মিত উইটেরক্ষক জস বাটলার ও ব্যাকআপ জনি বেয়ারস্টো বিশ্রামে থাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডের স্কোয়াডে ছিলেন স্যাম বিলিংস। ফোকসের নাম কাছেধারেও ছিল না। কিন্তু বিলিংস চোটে ছিটকে গেলে দলে ডাক পেয়ে একাদেশে সুযোগ পেয়ে যান তিনি। আর নেমেই খেলেন ম্যাচ জেতানো ইনিংস।

শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচের ওয়ানডেতে মাঠে নেমেছিল ইংল্যান্ড। ঘরের মাঠের বিশ্বকাপের আগে বল হাতে দারুণ সময় কাটালেও ডাবলিনের ওয়ানডেতে টপ অর্ডার ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আয়ারল্যান্ডকে ১৯৮ রানে অলআউট করার পর ১০১ রান তুলতে ইংলিশরা হারায় ৬ উইকেট।

ওখান থেকে টম কারানের সঙ্গে অবিছিন্ন ৯৮ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করেন ফোকস। ওয়ানডে অভিষেকে ৭৬ বলে খেলেন অপরাজিত ৬১ রানের ইনিংস। মাত্র ৩ চার ও ১ ছক্কায় সাজানো সময় উপযোগী ইনিংস খেলে অভিষেকেই হয়েছেন ম্যাচসেরা। ইংল্যান্ডের জার্সিতে টেস্ট অভিষেকেও সেরা খেলোয়াড় হয়েছিলেন এই উইকেটরক্ষক।

এরপরও ইংল্যান্ডের ওয়ানডে দলে নিয়মিত হওয়ার সুযোগ দেখছেন না ফোকস। ইংলিশ উইকেটরক্ষক মেনে নিচ্ছেন বাস্তবতা, ‘আমি ওয়ানডে দলে জায়গা করে নিতে পারব কিনা? সম্ভবত না। জস (বাটলার) সম্ভবত বিশ্বের সেরা কিপার-ব্যাটসম্যান, আর জনি (বেয়ারস্টো) প্রথম না হতে পারলে দ্বিতীয় তো হবেই। তাই (প্রশ্নটা) হাস্যকর।’

দুই তারকা উইকেটরক্ষক থাকায় ওয়ানডেতে অভিষেকের স্বপ্ন পর্যন্ত দেখেননি তিনি, ‘সেই হিসেবে এই ম্যাচটা খেলতে পারাটা দারুণ ব্যাপার আমার জন্য। এটা আমি প্রত্যাশাই করিনি। সত্যি বলতে আমি চিন্তাই করিনি আমার ওয়ানডে অভিষেক হবে।’

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের চ্যালেঞ্জ এখন পাকিস্তান। ঘরের মাঠে ইংলিশরা সফরকারীদের বিপক্ষে এক ম্যাচের টি-টোয়েন্টির সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। আইসিসি ওয়েবসাইট

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম