পান্তের ব্যাটে রাজস্থানকে হারালো দিল্লি

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০১৯, ২১:২৪আপডেট : ০৪ মে ২০১৯, ২১:২৫

কোচ রিকি পন্টিংয়ের অভিনন্দন পেলেন ম্যাচ বিজয়ী পান্ত লিগ পর্বের শেষ ম্যাচ খেলে ফেললো আগেই সেরা চার নিশ্চিত করা দিল্লি ক্যাপিটালস। ৫ উইকেটে রাজস্থান রয়্যালসকে হারিয়েছে তারা। আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছিল দলটি।

ঋষভ পান্তের অপরাজিত হাফসেঞ্চুরিতে পাওয়া এই জয়ে দ্বিতীয় স্থানে আছে দিল্লি। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলা চেন্নাই সুপার কিংসের সমান পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে দলটি। ১১ পয়েন্ট নিয়ে এবারের মৌসুম শেষ করলো রাজস্থান। একই সঙ্গে শেষ হয়ে গেলো তাদের প্লে অফে খেলার আশা।

২০১২ সালের পর প্রথমবার প্লে অফ খেলবে দিল্লি। তার আগে দারুণ জয় পেলো শ্রেয়াস আইয়ারের দল। অমিত মিশ্র ও ইশান্ত শর্মার দুর্দান্ত বোলিংয়ে তারা রাজস্থানকে ৯ উইকেটে ১১৫ রানে বেধে দেয়। এরপর পান্তের ঝড়ো ব্যাটিংয়ে ১৬.১ ওভারে ৫ উইকেটে ১২১ রান করে দিল্লি।

ফিরোজ শাহ কোটলায় টস জিতে ব্যাট করতে নামে রাজস্থান। শুরুতেই ইশান্তের তোপে পড়ে তারা। দিল্লির এই পেসার তার প্রথম তিন ওভারে ফেরান ৩ ব্যাটসম্যানকে। মাঝে রাজস্থান আরও একটি উইকেট হারায় রানআউট হলে।

এরপর অমিতের স্পিনে নাকানিচুবানি খায় রাজস্থান। মাত্র ৬৫ রানে ৭ উইকেট হারায় তারা। রিয়ান পরাগের (৫০) হাফসেঞ্চুরিতে তিন অঙ্কের ঘরে যায় দলীয় স্কোর। তিনি ছাড়া কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছান লিয়াম লিভিংস্টোন (১৪) ও শ্রেয়াস গোপাল (১২)।

ইশান্ত ও অমিত সর্বোচ্চ দুটি করে উইকেট নেন। তবে রান কম দিয়ে ম্যাচসেরা হন অমিত, ৪ ওভারে দেন ১৭ রান।

লক্ষ্যে ছুটতে গিয়ে দিল্লি কিছুটা বাধা পায় ইশ সোধি ও গোপালের বলে। তবে পান্ত সব বাধা পেরিয়ে দলকে জেতান। ৩৮ বলে ২ চার ও ৫ ছয়ে ৫৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি।

সোধি নেন ৩ উইকেট। দুই উইকেট পান গোপাল। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম