বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক গেইল

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০১৯, ১৫:৫৪আপডেট : ০৭ মে ২০১৯, ১৬:১০

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক গেইল দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় ক্রিস গেইল। নতুন উদ্যমে বিশ্বকাপ শুরু করার অপেক্ষায় থাকা ওয়েস্ট ইন্ডিজ তার কাঁধে তুলে দিয়েছে বাড়তি দায়িত্ব। টপ অর্ডারে দলের রান বাড়ানোর সঙ্গে বাঁহাতি ব্যাটসম্যান বিশ্বকাপে সামলাবেন ক্যারিবিয়ানদের সহ-অধিনায়কের দায়িত্ব।

অন্যদিকে আয়ারল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক হিসেবে কাজ করবেন শাই হোপ। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারকে বিশ্বকাপে সাহায্য করবেন গেইল, আর ত্রিদেশীয় সিরিজে ডেপুটি হিসেবে কাজ করবেন হোপ।

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামবেন গেইল। ইংল্যান্ডের এই আসরে নামার আগে অভিজ্ঞ এই ব্যাটসম্যান ২৮৯ ওয়ানডেতে করেছেন ১০ হাজার ১৫১ রান। ২০১৫ সালের বিশ্বকাপেই তিনি জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ার সর্বোচ্চ ২১৫ রানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটেও এটা ওয়ানডেতে কোনও খেলোয়াড়ের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড।

২০১০ সালের জুনে ক্যারিবিয়ানদের অধিনায়ক হয়েছিলেন গেইল। বিশ্বকাপের মতো বড় আসরে আরেকবার বাড়তি দায়িত্ব তার কাঁধে। যে দায়িত্বে গর্ব হচ্ছে বাঁহাতি ব্যাটসম্যানের, ‘যে কোনও ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করাটা গর্বের, বিশ্বকাপে বিষয়টা আরও বিশেষ। সিনিয়র খেলোয়াড় হিসেবে অধিনায়ককে সাহায্য করাটা আমার দায়িত্ব। এটা সম্ভবত হতে যাচ্ছে সবচেয়ে বড় বিশ্বকাপ, তাই প্রত্যাশাও অনেক বেশি।’

বিশ্বকাপের আগে ওয়ানডে ফরম্যাটে দারুণ সময় কাটাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে তারা দাপুটে জয়ে। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ানরা মুখোমুখি হয়েছে বাংলাদেশের। ‍ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম