সৌম্যর হাফসেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৯, ২১:২৮আপডেট : ০৭ মে ২০১৯, ২১:৩৪

সৌম্য সরকার (ফাইল ছবি) সৌম্য সরকার ছন্দে ফিরেছিলেন আবাহনী লিমিটেডের হয়ে, সেটা ধরে রেখেছেন জাতীয় দলেও। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন এই ওপেনার। জেসন হোল্ডারকে বাউন্ডারি মেরে অষ্টম ফিফটি হাঁকান সৌম্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১০০ রান করেছে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ২৬২ রানের লক্ষ্যে বাংলাদেশ শুরু করেছিল সতর্ক ব্যাটিংয়ে। সৌম্যর সঙ্গে তামিম ইকবালের শতরানের জুটিতে এগিয়ে যাচ্ছে তারা। এর আগে শাই হোপের সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৬১ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

শেলডন কট্রেলের প্রথম ওভারে তামিম ও সৌম্য সিঙ্গেল একটি করে রান নেন। আরেকটি রান আসে ওয়াইডে। এরপর রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে গেছেন তারা। প্রথম পাওয়ার প্লে শেষ হওয়ার আগের ওভারে তামিম দুটি বাউন্ডারিতে স্বরূপে ফেরেন। ৩৭ রানে অপরাজিত তিনি। আর ৫২ রানে খেলছেন সৌম্য।

মঙ্গলবার টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন হোপ (১০৯)। আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে শতক পূর্ণ করা এই ব্যাটসম্যান আরেকবার জ্বলে উঠলে বড় সংগ্রহের ভিত পায় ক্যারিবিয়ানরা।

কিন্তু মাশরাফি (৩/৪৯), মোহাম্মদ সাইফউদ্দিন (২/৪৭), সাকিব আল হাসান (১/৩৩) ও মেহেদী হাসান মিরাজের (১/৩৮) নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশিদূর যেতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২ উইকেট নিতে ৮৪ রান খরচ করা মোস্তাফিজুর রহমান বাদে বিশ্বকাপের আগে বাংলাদেশের সব বোলারের প্রস্তুতিটা হয়েছে দারুণ।

ক্যারিবিয়ানদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার রোস্টন চেস করেছেন ৫১ রান। এছাড়া সুনিল অ্যামব্রিস ৩৮ ও অ্যাশলে নার্স করেন ১৯ রান।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম