একটুর জন্য ফাইনালের স্বপ্নভঙ্গ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৯, ২২:৩৬আপডেট : ০৭ মে ২০১৯, ২২:৩৬

মাঠে নামার আগে বাংলাদেশের টিম মিটিং স্ট্রিট চাইল্ড ইউনাইটেড আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের বিশ্বকাপে একটুর জন্য ফাইনালে যেতে পারলো না বাংলাদেশ। মঙ্গলবার সেমিফাইনালে বাংলাদেশ মাত্র ২ রানে হেরেছে দক্ষিণ ভারতের কাছে।

লন্ডনে আগে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে বিনা উইকেটে ৩৪ রান করে দক্ষিণ ভারত। জবাবে ৩ উইকেটে ৩২ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। তাই একটুর জন্য ফাইনালের স্বপ্ন পূরণ হয়নি। শিরোপা লড়াইয়ে দক্ষিণ ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড।

এই সিক্স-এ সাইড টুর্নামেন্টে ফাইনালে যেতে না পারলেও বাংলাদেশের পারফরম্যান্স ছিল দারুণ। শেষ চারে ওঠার পথে উত্তর ভারতকে হারিয়েছিল রাসেল-স্বপ্নারা।

বাংলাদেশের শিশুরা শুধু বিশ্বকাপে খেলারই সুযোগ পায়নি। টুর্নামেন্টের পর আন্তর্জাতিক কংগ্রেস ও আর্ট ফেস্টিভ্যালেও অংশ নেবে তারা। ব্রিটিশ সংসদ সদস্যদের আমন্ত্রণে তারা হাউজ অফ কমন্সের বিশেষ ডিনারে যোগ দেবে এবং সংসদ সদস্যদের সঙ্গে একটি প্রীতি ম্যাচও খেলবে।

রাসেল-স্বপ্নাদের লন্ডন যাওয়ার পথটা সহজ ছিল না অবশ্য। নানা জটিলতায় পাসপোর্ট পেতে বেশ দেরি হয়েছিল তাদের। অবশেষে গত ২৮ এপ্রিল লন্ডনের পথে রওনা হয় শিশুরা।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম