বিশ্বকাপ সেমিফাইনালে খেলার লক্ষ্য আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০১৯, ২০:৪৮আপডেট : ০৮ মে ২০১৯, ২০:৪৮

আফগানিস্তান দল রশিদ খান ও মুজিব উর রহমানের উত্থান বাড়িয়ে দিয়েছে আফগানিস্তানকে নিয়ে প্রত্যাশা। প্রধান নির্বাচক দৌলত খান আহমদজাই বলেছেন, সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ খেলতে যাবে তারা।

তাই বলে দুই তরুণ খেলোয়াড়ের ওপর পুরোপুরি নির্ভরশীল নয় আফগানিস্তান। আহমদজাই মনে করিয়ে দিলেন, অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে দলে। বিশেষ করে হামিদ হাসান ফেরায় বোলিং আক্রমণে আস্থা এই প্রধান নির্বাচকের। ৩১ বছর বয়সী পেসার জাতীয় দলের জার্সি পরেছিলেন সবশেষ ২০১৬ সালে। কিন্তু ইনজুরি কাটিয়ে আবার দলে জায়গা করে নিয়েছেন।

দলীয় র‌্যাংকিংয়ে ১০ নম্বরে থাকা আফগানিস্তানের সাম্প্রতিক সাফল্যও চোখে পড়ার মতো। প্রতিষ্ঠিত কয়েকটি দলের বিপক্ষে জিতেছে তারা- গত বছর বিশ্বকাপ বাছাইয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারায়, এশিয়া কাপে শ্রীলঙ্কাকে বিদায়ের পর ভারতের সঙ্গে ম্যাচ টাই করে।

সব মিলিয়ে আহমদজাই বড় কিছুর স্বপ্ন দেখছেন। পিটিআইকে তিনি বলেছেন, ‘২০১৫ সালে (৭ দলের বিশ্বকাপে ষষ্ঠ হয় আফগানিস্তান) রশিদ বা মুজিব ছিল না। তাই এবার আমরা সেমিফাইনালে খেলার লক্ষ্য ঠিক করেছি। আমাদের দলে খেলোয়াড়দের যে মিশ্রণ, তাতে অবশ্যই কয়েকটি দলকে অবাক করে দিতে পারবো।’

বোলিং বিভাগ নিয়ে আত্মবিশ্বাসী আহমদজাই, ‘ফাস্ট বোলিং আক্রমণে ফিরেছে হামিদ হাসান এবং এটা আমাদের জন্য দারুণ ব্যাপার। আফগানিস্তানের জন্য অসাধারণ ফাস্ট বোলার সে। দৌলত জাদরানের সঙ্গে সে পেস আক্রমণের নেতৃত্ব দিবে।’

বিশ্বকাপের আগে দলের প্রস্তুতি নিয়ে ইতিবাচক আহমদজাই। ১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলার আগে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি নিবে আফগানরা। আইসিসি

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম