আলোর অভাবে হলো না স্মিথের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০১৯, ১৭:১১আপডেট : ১০ মে ২০১৯, ১৭:১১

আবার হেসেছে স্টিভেন স্মিথের ব্যাট এ রকমই প্রস্তুতিই হয়তো প্রত্যাশা ছিল স্টিভেন স্মিথের। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার জার্সিতে ফিরে রান উৎসব করছেন এই ব্যাটসম্যান। দেশের মাটিতে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচটিও রাঙিয়ে নিয়েছেন ব্যাট হাতে। মুহূর্তটা আরও রঙিন হতো সেঞ্চুরি পূরণ করতে পারলে, কিন্তু আলোর অভাবে সেটা হয়নি।

ইংল্যান্ড ও ওয়েলসের বিশ্বকাপের আগে ঘরের মাঠে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ দিয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে অস্ট্রেলিয়া একাদশ নামে খেলা এই প্রস্তুতির শেষটা জয় দিয়ে রাঙিয়ে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রিসবেনের ম্যাচে স্মিথ খেলেছেন হার না মানা ৯১ রানের ইনিংস। ১০৮ বলে ১০ বাউন্ডারিতে সাজানো ইনিংসটি সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি আলোর অভাবে। নিউজিল্যান্ড একাদশের ৯ উইকেটে করা ২৮৬ রানের জবাবে অস্ট্রেলিয়া একাদশ ৪৪ ওভারে ৫ উইকেটে ২৪৮ রান তোলার পর খেলা বন্ধ হয়ে যায় আলোর অভাবে। ডাকওয়ার্থ-লুইস মেথডে স্বাগতিকরা জিতেছে ১৬ রানে।

আগের ম্যাচেও দুর্দান্ত ছিলেন স্মিথ, খেলেছিলেন অপরাজিত ৮৯ রানের ইনিংস। বল টেম্পারিং কেলেঙ্কারিতে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে অস্ট্রেলিয়ার জার্সিতে ফিরেই আলো ছড়াচ্ছেন তিনি। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রথম ম্যাচে ২২ রানে আউট হলেও পরের দুই ম্যাচে সেঞ্চুরি ছুঁইছুঁই ইনিংস খেলে স্মিথ থাকলেন অপরাজিত।

শুক্রবারের ম্যাচে স্মিথ ফিরেছিলেন তিন নম্বর পজিশনে। আর ওপেনিংয়ে ছিলেন ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। স্মিথের মতোই এক বছরের নিষিদ্ধ ছিলেন ওয়ার্নার। নিষেধাজ্ঞা কাটিয়ে চলতি আইপিএলে রানের বৃষ্টি ঝরিয়ে এলেও বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার জার্সিতে প্রস্তুতিটা ভালো হলো না ওয়ার্নারের। নিজের পজিশন ওপেনিংয়ে ফিরেও আগের ম্যাচে হয়েছিলেন ব্যর্থ, এই ম্যাচেও ৬ বলে মাত্র ২ রান করে ফিরেছেন প্যাভিলিয়নে।

জ্বলে উঠেছিল অবশ্য গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট। ছয় নম্বরে নেমে ডানহাতি ব্যাটসম্যান ৪৮ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় খেলেন ৭০ রানের ইনিংস। শন মার্শ করেন ৩২ রান।

এর আগে বল হাতে বিধ্বংসী ছিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান পেসার ৮ ওভারে ৩২ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা ও মার্কাস স্টোইনিস।

প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড একাদশ বড় সংগ্রহ দাঁড় করেছিল উইল ইয়ংয়ের সেঞ্চুরি। আগের ম্যাচেও সেঞ্চুরি পাওয়া এই ব্যাটসম্যান এবার খেলেন ১১১ রানের ইনিংস। ১০৮ বলের ইনিংসে ১৩ চারের সঙ্গে মেরেছেন ৩ ছক্কা। ওপেনার জর্জ ওয়ার্কার করেন ৫৯ রান। ক্রিকইনফো, ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়েবসাইট

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম