ব্রিটিশ সংসদ সদস্যদের সঙ্গে বাংলাদেশের সেই পথশিশুরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০১৯, ১৮:১৭আপডেট : ১০ মে ২০১৯, ১৮:২৬

ব্রিটিশ সংসদ সদস্যদের সঙ্গে বাংলাদেশের সেই পথশিশুরা স্ট্রিট চাইল্ড ইউনাইটেড আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের বিশ্বকাপ খেলতে লন্ডনে যায় বাংলাদেশের ৮ পথশিশু। প্রতিযোগিতার বাইরে ব্রিটিশ সংসদ সদস্যদের সঙ্গে সাক্ষাতের সূচি ছিল তাদের। বৃহস্পতিবার ছিল সেই দিন। ব্রিটিশ সংসদ সদস্যদের সঙ্গে প্রীতি ম্যাচ ও ভোজে অংশ নিয়েছিল এই শিশুরা।

ব্রিটিশ পার্লামেন্টের ঠিক পাশেই ভিক্টোরিয়া টাওয়ার গার্ডেনসে হয়েছে প্রীতি ম্যাচটি। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দেড়টায় শুরু হওয়া ২০ ওভারের ম্যাচে উপস্থিত ছিলেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সুবিধাবঞ্চিত শিশুদের বিশ্বকাপে একটুর জন্য ফাইনালে যেতে পারেনি বাংলাদেশ। গত মঙ্গলবার সেমিফাইনালে মাত্র ২ রানে হেরেছে তারা দক্ষিণ ভারতের বিপক্ষে।

হারলেও জীবনের অন্যতম সেরা সময় পার করেছে বাংলাদেশের ৮ পথশিশু। লন্ডন ভ্রমণ এবং ব্রিটিশ সংসদ সদস্যদের সঙ্গে খেলা ও ডিনারে অংশ নেওয়ার সুযোগ কজনইবা পায়। স্বপ্নের এই ভ্রমণ শেষে আগামীকাল (শনিবার) ভোর ৫-৩০ মিনিটে দেশে পৌঁছাবে এই পথশিশু ক্রিকেট দল।

যদিও তাদের লন্ডন যাওয়ার পথটা সহজ ছিল না। নানা জটিলতায় পাসপোর্ট পেতে বেশ দেরি হয়েছিল তাদের। অবশেষে গত ২৮ এপ্রিল লন্ডনের পথে রওনা হয় শিশুরা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম