ফেদেরারের বিদায়, সেমিফাইনালে নাদাল

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০১৯, ১৩:৫৬আপডেট : ১১ মে ২০১৯, ১৪:০৪

ফেদেরারের বিদায়, সেমিফাইনালে নাদাল তিন বছর পর রজার ফেদেরার নেমেছিলেন ‍ক্লে কোর্টের কোনও টুর্নামেন্টে। প্রত্যাবর্তনটা সুখকর হলো না তার। মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালেই থেমে গেছেন সুইস তারকা। তবে রাফায়েল নাদাল উঠে গেছেন সেমিফাইনালে।

শুক্রবার মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে দোমিনিক থিয়েমের কাছে ৩-৬, ৭-৬ (১৩-১১), ৬-৪ গেমে হেরেছেন ফেদেরার। শুরুটা দারুণ হলেও শেষটা পারফরম্যান্সের ধারা ধরে রাখতে পারেননি ২০টি গ্র্যান্ড স্লাম মালিক। দ্বিতীয় সেটে লড়াই করেও হার মানেন। আর তৃতীয় সেটে ঘুরে দাঁড়াতে ব্যর্থ হন সুইস কিংবদন্তি।

অস্ট্রিয়ান প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ফেদেরার হেরে যাওয়ায় টেনিস বিশ্ব ‍উত্তেজনাকর দ্বৈরথ দেখার সুযোগ হারালো। ফেদেরার না হারলে শেষ চারের লড়াইয়ে তিনি কোর্টে নামতেন নোভাক জোকোভিচের। সার্বিয়ান নাম্বার ওয়ান ম্যাচ না খেলেই উঠেছেন সেমিফাইনালে। এখন তার লড়াই হবে থিয়েমের সঙ্গে।

গত মার্চে ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালেও ফেদেরারকে হারিয়েছিলেন থিয়েম। ক্লে কোর্টে তার দাপট আরও বেশি। গত বছরই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছিলেন এই অস্ট্রিয়ান। যদিও হার মানতে হয়েছিল নাদালের কাছে।

স্প্যানিশ তারকা ঘরের কোর্টের প্রতিযোগিতায় দাপট দেখাচ্ছেন। মাদ্রিদ ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন তিনি সহজেই। সুইস তারকা স্তানিসলাস ওয়ারিঙ্কাকে ৬৯ মিনিটের ঝড়ে হারিয়েছেন ৬-১, ৬-২ গেমে। ফাইনালে ওঠার লড়াইয়ে নাদাল খেলবেন উঠতি তারকা স্তেফানোস সিসিপাসের বিপক্ষে, যিনি কোয়ার্টার ফাইনালে ৭-৫, ৩-৬, ৬-২ গেমে হারিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন আলেক্সান্ডার জভেরেভকে। বিবিসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে ধর্ষণের পর হত্যা, জনতা-পুলিশ সংঘর্ষে ডিসি-এসপির গাড়ি ভাঙচুর
শিশুকে ধর্ষণের পর হত্যা, জনতা-পুলিশ সংঘর্ষে ডিসি-এসপির গাড়ি ভাঙচুর
পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানকে ‘নরকের’ হুঁশিয়ারি ট্রাম্পের
পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানকে ‘নরকের’ হুঁশিয়ারি ট্রাম্পের
ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি-এসআই, আটক চারজন
ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি-এসআই, আটক চারজন
শেয়ারবাজারে বাড়ছে লেনদেনের সময়, নতুন সূচি ঘোষণা ডিএসই’র
শেয়ারবাজারে বাড়ছে লেনদেনের সময়, নতুন সূচি ঘোষণা ডিএসই’র
সর্বাধিক পঠিত
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো