ওয়ানডে সিরিজেও অনূর্ধ্ব-১৬ দলের শুভ সূচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৯, ২০:০১আপডেট : ১১ মে ২০১৯, ২০:০১

ওয়ানডেতে পাকিস্তানকে হারালো বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে তিন দিনের ম্যাচের পর ওয়ানডে সিরিজও জিতে শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল। ব্যাট ও বল হাতে মাহফুজুর রহমানের অলরাউন্ড পারফরম্যান্সে ৮৯ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ।

বাংলাদেশের ছুড়ে দেওয়া ২২৯ রানের জবাবে সফরকারীরা ১৩৯ রানে অলআউট হয়। শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে বাংলাদেশ। মাহফুজের ৬৬ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রান করে তারা। এছাড়া আজিজুল হকের অপরাজিত ৩৫ রান দলের স্কোর সমৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

৫৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার ফরহাদ খান। এছাড়া আসির মুঘল নিয়েছেন তিনটি উইকেট। 

ম্যাচসেরা মাহফুজ বাংলাদেশের দেওয়া ২২৯ রানের জবাবে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। মিডল অর্ডারে নেমে কাশিফ আলী চেষ্টা করেও দলের বিপর্যয় রুখতে পারেননি। তিনি ৬৭ বলে ৬৪ রান করে আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে সফরকারীরা। শেষ পর্যন্ত ৪১.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৯ রান করে পাকিস্তান।

৯৬ রানে ৬ উইকেট চলে যাওয়ার পর ক্রিজে নেমে বাংলাদেশকে রক্ষা করেন মাহফুজ। বল হাতেও দারুণ করেছেন তিনি। ৬.৪ ওভারে ৩১ রান দিয়ে নেন দুটি উইকেট। ম্যাচসেরা হয়েছেন তিনি।

তার সমান উইকেট পান মুশফিক হাসান ও আজিজুল হক। এছাড়া আশিকুর রহমান ও খালিদ হাসান নিয়েছেন একটি করে উইকেট।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম