লড়াই করে ইংল্যান্ডের কাছে হারলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০১৯, ০১:৩২আপডেট : ১২ মে ২০১৯, ০৩:৫১

কয়েক দিন আগে মেয়ের বাবা হয়েছেন বাটলার, তাকেই উৎসর্গ করলেন সেঞ্চুরি সাউদাম্পটনে রান উৎসব করলো ইংল্যান্ড ও পাকিস্তান। কিন্তু শেষ হাসি হাসলো ইংলিশরা। জস বাটলারের ঝড়ো সেঞ্চুরিতে গড়া ৩৭৪ রানের লক্ষ্যে নেমে লড়াই করে হারলো পাকিস্তানিরা। শনিবার দ্বিতীয় ওয়ানডেতে ১২ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো ইংল্যান্ড। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

শনিবার বাটলারের ৫০ বলের সেঞ্চুরির সঙ্গে জেসন রয়, জনি বেয়ারস্টো ও এউইন মরগানের হাফসেঞ্চুরিতে ৩ উইকেটে ৩৭৩ রান করে স্বাগতিকরা। জবাবে ফখর জামানের দারুণ শতক অস্বস্তি তৈরি করেছিল স্বাগতিকদের মনে। কিন্তু রানের বিশাল পাহাড়ে উঠতে ব্যর্থ পাকিস্তান, ৭ উইকেটে ৩৫১ রানে থামে তারা।

টস হেরে ব্যাট করতে নেমে জেসনের সঙ্গে ১১৫ রানের উদ্বোধনী জুটি গড়েন বেয়ারস্টো। ৬ চারে ৪৪ বলে হাফসেঞ্চুরি করার পরের বলেই আউট হন এই ওপেনার। ১৩ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হন জেসন, তার ৮৭ রান এসেছে ৯৮ বলে।

জো রুট ৪০ রানে আউট হলে ক্রিজে ছড়ি ঘোরান মরগান ও বাটলার। ১৬২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। দুজনে পাল্লা দিয়ে রান করেছেন। তবে বেশি মারকুটে ছিলেন বাটলার। ৪টি চার ও ৯টি ছয়ে ক্যারিয়ারের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তার ৫৫ বলে ১১০ রানের অপরাজিত ইনিংসে ছিল ৬ চার ও ৯ ছয়। মরগান অপরাজিত ছিলেন ৭১ রানে। তার ৪৮ বলের ইনিংস সাজানো ছিল ৬টি চার ও একটি ছয়ে।

পাকিস্তানের পক্ষে একটি করে উইকেট নেন হাসান আলী, ইয়াসির শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

ফখরের সেঞ্চুরি বৃথা গেলো বিশাল লক্ষ্য দিয়েও স্বস্তিতে থাকতে পারেনি ইংল্যান্ড। দলের ৯২ রানে ইমাম উল হক (৩৫) ফিরে গেলে বাবর আজমকে নিয়ে ১৩৫ রানের চমৎকার জুটি গড়েন ফখর। তাকে আউট করে পাকিস্তানের রানের লাগাম টেনে ধরে স্বাগতিকরা। ১০৬ বলে ১২ চার ও ৪ ছয়ে ১৩৮ রান করেন ফখর।

পরের ওভারে ৫১ রান করে বাবর মাঠ ছাড়লে পাকিস্তান লড়াই করে আসিফ আলী ও সরফরাজ আহমেদের ব্যাটে। আসিফ ৫১ রানে আউট হওয়ার পর তারা দ্রুত আরও কয়েকটি উইকেট হারালে রান রেট বাড়তে থাকে। শেষ ওভারে ১৯ রান দরকার ছিল পাকিস্তানের। সফল হননি সরফরাজ, ৪১ রানে অপরাজিত ছিলেন তিনি।

ডেভিড উইলি ও লিয়াম প্লাঙ্কেট ইংল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন বাটলার। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম