ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ২৪৮ রান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০১৯, ১৯:২০আপডেট : ১৩ মে ২০১৯, ১৯:২৫

ইনিংস সেরা ব্যাটিং করে আউট হোপ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে বেশি দূর এগোতে দেয়নি বাংলাদেশ। শাই হোপ ও জেসন হোল্ডারের হাফসেঞ্চুরিতে ৯ উইকেটে ২৪৭ রান করেছে ক্যারিবিয়ানরা।

ওয়েস্ট ইন্ডিজের দলীয় স্কোর তিন অঙ্কের ঘরে যাওয়ার আগেই ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ষষ্ঠ ওভারে উইন্ডিজের উদ্বোধনী জুটি ভাঙেন মাশরাফি মুর্তজা। তার তৃতীয় ওভারের পঞ্চম বলে সুনীল অ্যামব্রিসকে স্লিপে সৌম্য সরকারের ক্যাচ বানান। ১৯ বলে চারটি চারে ২৩ রান করেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার। হোপের সঙ্গে তার উদ্বোধনী জুটি ভেঙেছে ৩৭ রানে।

এরপর দশম ওভারে মাশরাফির তৃতীয় বলে ড্যারেন ব্রাভোর দুর্বল শট পয়েন্টে দাঁড়িয়ে ধরতে পারেননি মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে বল হাতে নেন এই স্পিনার এবং তৃতীয় বলে ব্রাভোকে ৬ রানে এলবিডাব্লিউ করেন।

মোস্তাফিজ তার দ্বিতীয় ওভারের প্রথম বলে রোস্টন চেজকে ১৯ রানে ফেরান। মাহমুদউল্লাহ মিডউইকেটে সহজ ক্যাচ ধরেন। জোনাথান কার্টারকে নিজের চতুর্থ ওভারে দ্বিতীয় শিকার বানান মোস্তাফিজ। ৩ রানে এলবিডাব্লিউ হন উইন্ডিজ ব্যাটসম্যান।

৯৯ রানে ৪ উইকেট হারানোর পর একপ্রান্ত আগলে খেলতে থাকেন হোপ। হাফসেঞ্চুরি করার পথে হোল্ডারের সঙ্গে শক্ত জুটি গড়েন এই ওপেনার। কিন্তু তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি তিনি। অধিনায়কের সঙ্গে ১০০ রানের জুটি গড়ে মাশরাফির শিকার হন হোপ। ১০৮ বলে ৬ চার ও ১ ছয়ে ৮৭ রান করেন তিনি। পরের ওভারে মাশরাফি একইভাবে আউট করেন হোল্ডারকে। ক্যারিবিয়ান অধিনায়ক ৬২ রানে ফিরে যান।

পরের ওভারে আরও একটি উইকেট হারায় উইন্ডিজ। সাকিব আল হাসান তার শেষ ওভারে পান প্রথম উইকেট। ৭ রানে ফ্যাবিয়ান অ্যালেনকে এলবিডাব্লিউ করেন বাঁহাতি স্পিনার।   

মোস্তাফিজ ৪৯তম ওভারে জোড়া আঘাত হানেন। অ্যাশলে নার্স ১৪ রানে সাব্বির রহমানের ক্যাচ হন দ্বিতীয় বলে। তিন বল পর তার চতুর্থ শিকার হন রেমন রেইফার। ৭ রানে এলবিডাব্লিউ হন তিনি।

৯ ওভারে ৪৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং করেন। তিন উইকেট নেন মাশরাফি। অভিষেক ওয়ানডেতে ৯ ওভার বল করে ৫৬ রান দিয়ে খালি হাতে ফিরেছেন আবু জায়েদ রাহী।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম