স্টারলিংয়ের সেঞ্চুরিতে অস্বস্তিতে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৯, ১৮:৩০আপডেট : ১৫ মে ২০১৯, ১৮:৩০

পল স্টারলিং দারুণ এক ইনিংস খেলেছেন বুধবার ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের নিয়ম রক্ষার ম্যাচে আয়ারল্যান্ডের দুটি উইকেট দ্রুত তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু দুইবার জীবন পাওয়া পল স্টারলিংয়ের সেঞ্চুরি ও উইলিয়ামস পোর্টারফিল্ডের হাফসেঞ্চুরি তাদের অস্বস্তিতে রেখেছে। ৪২ ওভারে ২ উইকেটে ২০৩ রান করেছে স্বাগতিকরা।

৩১ রানে আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশ। রুবেল হোসেনের দ্বিতীয় ওভারে জেমস ম্যাককলামকে মাঠ ছাড়া করেন। চতুর্থ ওভারে লিটনক দাসকে ক্যাচ দেনে তিনি। প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরিয়ান ম্যাককলাম ১০ বলে একটি চারে মাত্র ৫ রান করে বিদায় নেন।

দ্বিতীয় উইকেটটি তুলে নেন আবু জায়েদ রাহী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত সোমবার ওয়ানডে অভিষেকে ৯ ওভারে ৫৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এই পেসার। অবশেষে ক্যারিয়ারের ১৪ ওভার পর প্রথম ওয়ানডে উইকেট শিকার করলেন রাহী। বিপজ্জনক ব্যাটসম্যান অ্যান্ড্রু বালবিরনিকে ফেরান তিনি ২০ রানে, পেছনে ক্যাচ ধরেন মুশফিকুর রহিম।

৫৯ রানে আইরিশদের দুটি উইকেট নিয়ে স্বস্তিতে ছিল বাংলাদেশ। ১৭তম ওভারে মোসাদ্দেক হোসেনের বলে একটি রান নিয়ে ফিফটি হাঁকানো স্টারলিং এরপর প্রতিরোধ গড়েন পোর্টারফিল্ডের সঙ্গে। তাদের একশ ছাড়ানো জুটিতে এগিয়ে যাচ্ছে আয়ারল্যান্ড। অবশ্য মোসাদ্দেক ও সাকিব আল হাসানের পরপর দুই বলে জীবন পান স্টারলিং। ২১তম ওভারের শেষ বলে লং অফে তাকে ডাইভ দিয়ে ক্যাচ নিতে পারেননি সাব্বির হোসেন। পরের ওভারের প্রথম বলে পয়েন্টে তার সহজ ক্যাচ মিস করেন সাইফউদ্দিন। ৫৭ রানে জীবন পাওয়া এই ডানহাতি ব্যাটসমান ১২৭ বলে দ্বিতীয় শতক হাঁকান।

বিশ্বকাপের আগে সবাইকে ম্যাচ খেলার সুযোগ দিতে এ ম্যাচে পরিবর্তন এসেছে। সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে। তামিম ইকবালের সঙ্গে উদ্বোধনী জুটি গড়বেন লিটন দাস। মোসাদ্দেক ও ‍রুবেলের সঙ্গে ফিরেছেন চোট কাটিয়ে ওঠা সাইফউদ্দিন।

পরীক্ষা-নিরীক্ষার এই ম্যাচে বাংলাদেশের দুই অধিনায়কের সামনে মাইলফলকের হাতছানি। অধিনায়ক হিসেবে উইকেটের সেঞ্চুরির পথে মাশরাফি। ৭৫ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ইতোমধ্যেই তুলে নিয়েছেন ৯৭টি উইকেট। এ ম্যাচে ৩টি উইকেট নিলে ওয়াসিম-ইমরান খানদের কাতারে পৌঁছাবেন তিনি। এছাড়া সহ-অধিনায়ক সাকিবও দাঁড়িয়ে আরেকটি মাইলফলকের সামনে। আইরিশদের বিপক্ষে ১টি উইকেট নিলে দ্রুততম ক্রিকেটার হিসেবে ২৫০ উইকেট ও ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম